ইসরায়েলি সংবাদপত্র হারেৎজের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। এতে বলা হয়েছে, ২০২৬ সালের শুরু থেকে এখন পর্যন্ত দায়িত্ব পালনরত অবস্থায় আত্মহত্যা করেছেন ইসরায়েলি সেনাবাহিনীর ২৩ জন সেনা ও কর্মকর্তা। গত ১৬ বছরে এক বছরে আত্মহত্যার এটিই সর্বোচ্চ সংখ্যা।
প্রতিবেদনে আরও বলা হয়, গাজায় ইসরায়েলের গণহত্যামূলক যুদ্ধের সময় নিয়মিত ও রিজার্ভ বাহিনীতে দায়িত্ব পালন করা আরও ১৭ সেনা চলতি বছর চাকরি ছাড়ার পর আত্মহত্যা করেছেন। এ ছাড়া চলতি বছর পাঁচজন পুলিশ কর্মকর্তাও আত্মহত্যা করেছেন।
প্রতিবেদন অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবরে গাজায় যুদ্ধ শুরুর পর থেকে ইসরায়েলি নিরাপত্তা বাহিনীগুলোর সদস্যদের মধ্যে আত্মহত্যার সংখ্যা ক্রমাগত বাড়ছে। যুদ্ধের আগের এক দশকে ইসরায়েলি সেনাবাহিনীতে বছরে গড়ে প্রায় ১২ জন সেনা আত্মহত্যা করেছিলেন।
আপনার কমেন্ট