বিবৃতিতে বলা হয়েছে:
বিসমিল্লাহির রাহমানির রাহিম
الَّذِینَ تَتَوَفَّاهُمُ الْمَلَائِکَةُ طَیِّبِینَ ۙیَقُولُونَ سَلَامٌ عَلَیْکُمُ ادْخُلُوا الْجَنَّةَ بِمَا کُنْتُمْ تَعْمَلُونَ
“যাদের প্রাণ ফেরেশতারা পবিত্র অবস্থায় গ্রহণ করে, তারা বলে, ‘তোমাদের প্রতি সালাম। তোমরা তোমাদের আমলের বিনিময়ে জান্নাতে প্রবেশ করো। [সূরা নাহল, আয়াত: ৩২]
আহলেবাইত (আ.)-এর ফিকহ ও জ্ঞানের মহান আলেম এবং শিয়া বিশ্বের বিশিষ্ট মারজা আয়াতুল্লাহ আল-উজমা শুবাইরি জাঞ্জানি (রহ.) আল্লাহর সান্নিধ্যে পাড়ি জমিয়েছেন।
দীর্ঘ ও বরকতময় জীবনে তিনি গভীর প্রজ্ঞা ও দূরদর্শিতার পাশাপাশি নিরবচ্ছিন্ন জ্ঞানচর্চা ও গবেষণায় নিজেকে নিয়োজিত রেখেছেন। বিশুদ্ধ ফিকহের সংরক্ষণ ও বিকাশ, ইসলামের জ্ঞান ও শিক্ষার প্রসার, শিয়া মতাদর্শের ভিত্তি ও ঐতিহ্য সংরক্ষণ এবং মানুষের কল্যাণ ও মঙ্গলচিন্তায় তাঁর জীবন ছিল নিবেদিত।
বিবৃতিতে আরও বলা হয়, তাঁর ইন্তেকালে সৃষ্ট এই শোকাবহ ঘটনায় পবিত্র ইমাম মাহদী (আ.ফা.)-এর দরবার, হাওজায়ে ইলমিয়া, ইরানের সম্মানিত জনগণ এবং বিশ্বের বিভিন্ন প্রান্তে মারজায়িয়াতের অনুসারী ও অনুরাগীদের প্রতি গভীর শোক ও সমবেদনা জানানো হচ্ছে।
তাঁর পবিত্র মরদেহের জানাজা ও দাফনের সময়সূচি পরবর্তীতে জানানো হবে।
আপনার কমেন্ট