বুধবার ৭ অক্টোবর ২০২৬ - ১১:৪৯
শহীদ ইমাম খামেনেয়ী: ‘তুফান আল-আকসা’ এই অঞ্চলে শত্রুর বড় পরিকল্পনাগুলো নস্যাৎ করে দিয়েছে

শহীদ ইমাম খামেনেয়ী ‘তুফান আল-আকসা’ অভিযান প্রসঙ্গে বলেছেন, এটি ছিল একটি নির্ধারক ও সময়োপযোগী পদক্ষেপ, যা পশ্চিম এশিয়াকে ঘিরে আন্তর্জাতিক একটি বড় ষড়যন্ত্রকে ভেস্তে দিয়েছে এবং ইহুদিবাদী ইসরায়েলি শাসকগোষ্ঠীর ওপর অপূরণীয় আঘাত হেনেছে।

হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, ৭ অক্টোবরের বার্ষিকী উপলক্ষে ইসলামী প্রজাতন্ত্র ইরানের শহীদ নেতা ইমাম খামেনেয়ীর এ বিষয়ে দেওয়া বক্তব্যের নির্বাচিত অংশ পাঠকদের জন্য তুলে ধরা হলো।

বিপ্লবের শহীদ নেতা: ‘তুফান আল-আকসা’ সঠিক সময়ে সংঘটিত হয়ে শত্রুর পরিকল্পনা ভেস্তে দিয়েছে

আপনারা দেখছেন, ইহুদিবাদী শাসকগোষ্ঠী কী প্রচণ্ডতা ও নিষ্ঠুরতার সঙ্গে গাজার নিরস্ত্র জনগণের ওপর হামলা চালাচ্ছে। এটি সেই পরিকল্পনা ব্যর্থ হয়ে যাওয়ার বিরুদ্ধে ওই শাসকগোষ্ঠীর স্নায়বিক ও মরিয়া প্রতিক্রিয়া। আপনারা আরও দেখছেন, বিশ্বের মানুষের চোখের সামনে মার্কিন সরকার এসব অপরাধে সহযোগিতা করছে। এর কারণও হলো-তারা যে পরিকল্পনাটি অনেক পরিশ্রম করে তৈরি করেছিল, সেটি ব্যর্থ হয়ে যাওয়ার ফলে তাদের এই মরিয়া প্রতিক্রিয়া।

‘তুফান আল-আকসা’ এমনই এক বিস্ময়কর ঘটনা ঘটিয়েছে।

এই ‘তুফান আল-আকসা’ ঠিক তার উপযুক্ত সময়ে এবং সঠিক মুহূর্তে সংঘটিত হয়েছে। আমি অবশ্য দাবি করতে পারি না যে, ‘তুফান আল-আকসা’র পরিকল্পনাকারীরা বুঝতে পেরেছিলেন কি না যে তারা কত বড় একটি কাজ করতে যাচ্ছেন-আমি তা জানি না। কিন্তু বাস্তবতা হলো, তারা যে কাজটি করেছেন, তার বিকল্প আর কোনো কিছু হতে পারত না।

তারা ‘তুফান আল-আকসা’ অভিযানের মাধ্যমে পশ্চিম এশিয়াকে ঘিরে একটি বড় আন্তর্জাতিক ষড়যন্ত্রকে ধ্বংস ও নস্যাৎ করে দিয়েছে।

এই ‘তুফান আল-আকসা’ অভিযানটি ছিল এই অঞ্চলের জন্য ঠিক সেই সময়ের প্রয়োজন। আমাদের অঞ্চলের এই অভিযানের প্রয়োজন ছিল।

এই অভিযান ইহুদিবাদী শাসকগোষ্ঠীর ওপর একটি নির্ধারক আঘাত হেনেছে-এমন এক আঘাত, যার কোনো প্রতিকার নেই। এই আঘাতের ফলে ইহুদিবাদী শাসকগোষ্ঠী এমন সব সংকট ও সমস্যার সম্মুখীন হয়েছে, যেগুলো থেকে তারা আর মুক্তি পাবে না।

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha