হাওজা নিউজ এজেন্সি: পাঠকদের জন্য প্রশ্নোত্তরটি তুলে ধরছি:
প্রশ্ন: আমি পড়াশোনায় নিয়োজিত একজন শিক্ষার্থী। প্রতি সপ্তাহে বুধবার বিকেলে নিজ শহরে ফিরে যাই এবং শনিবার সকালে অথবা শুক্রবার বিকেলে বিশ্ববিদ্যালয়ে ফিরে আসি। এ অবস্থায় আমার নামাজ ও রোজার বিধান কী?
উত্তর: পড়াশোনা শুরু করার পর আপনি পেশাজীবীদের অন্তর্ভুক্ত হিসেবে গণ্য হবেন। তাই পড়াশোনাসংক্রান্ত আপনার যাতায়াত পেশাগত সফর হিসেবে বিবেচিত হবে। এ ক্ষেত্রে শিক্ষাপ্রতিষ্ঠানে অবস্থানকালে এবং যাতায়াতের পথে আপনার নামাজ পূর্ণ (চার রাকাত) আদায় করতে হবে এবং রোজাও সহিহ হবে।
তবে কোনো এক স্থানে টানা ১০ দিন অবস্থান করলে এবং এ সময়ে কোনো সফর না করলে, ওই অবস্থানের পর প্রথম সফরে আপনি মুসাফিরের বিধান অনুযায়ী আমল করবেন। এরপর দ্বিতীয় সফর থেকে পেশাসংক্রান্ত সফরে আপনার নামাজ পূর্ণ আদায় করতে হবে।
আপনার কমেন্ট