সোমবার ১২ অক্টোবর ২০২৬ - ১১:৪৬
মুখগহ্বর পবিত্র করার শরয়ি বিধান

মাড়ি থেকে রক্তপাতের কারণে মুখের ভেতর নাপাক হলে তা পবিত্র করার জন্য পানি দিয়ে ধোয়া জরুরি কি না—এ বিষয়ে শরয়ি বিধান জানিয়েছেন শহীদ আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী খামেনেয়ী।

হাওজা নিউজ এজেন্সি: মুখগহ্বর পবিত্র করা-সংক্রান্ত শরয়ি প্রশ্নের উত্তর নিম্নরুপ:

প্রশ্ন: মাড়ি থেকে রক্ত বের হওয়ার কারণে মুখের ভেতর নাপাক হয়ে গেলে তা পবিত্র করতে কতবার পানি দিয়ে কুলি করতে হবে? মাড়ি থেকে রক্তপাত কিছু সময় ধরে চলতে থাকলে তা কি মুখগহ্বর পবিত্র করার ক্ষেত্রে বাধা সৃষ্টি করবে?

উত্তর: মুখের ভেতরে রক্ত বা অন্য কোনো নাপাক বস্তু দূর হয়ে গেলে, এমনকি পানি দিয়ে না ধুলেও, মুখগহ্বর পবিত্র হয়ে যায়। এ ক্ষেত্রে পানি দিয়ে ধোয়ার প্রয়োজন নেই।

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha