সোমবার ১২ অক্টোবর ২০২৬ - ১২:১৬
প্রতিবেশীদের সঙ্গে সুসম্পর্ক চায় ইরান, আঞ্চলিক অস্থিতিশীলতার জন্য দায়ী মার্কিন সেনা উপস্থিতি

হাওজা নিউজ এজেন্সি— প্রতিবেশী দেশগুলোর সঙ্গে গঠনমূলক সম্পর্ক প্রতিষ্ঠায় ইরান আগ্রহী বলে জানিয়েছেন দেশটির উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম গরিবাবাদি। তবে মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাদের উপস্থিতিকে আঞ্চলিক অস্থিতিশীলতা ও নিরাপত্তাহীনতার প্রধান উৎস হিসেবে উল্লেখ করেছেন তিনি।

ইরানের দক্ষিণাঞ্চলীয় হরমোজগান প্রদেশের মিনাব শহরের শাজারে তাইয়্যেবা প্রাথমিক বিদ্যালয়ে হামলার ঘটনায় প্রয়োজনীয় নথিপত্র সংগ্রহ করা হয়েছে বলে জানিয়েছেন গরিবাবাদি। তিনি বলেন, এ ঘটনায় আইনি পদক্ষেপ নিতে আন্তর্জাতিক সংস্থা ও বিদেশি আদালতগুলোতে মামলাটির কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে।

বিদ্যালয়টি পরিদর্শনকালে তিনি এ কথা বলেন। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে বিনা উসকানিতে ইরানের বিরুদ্ধে আগ্রাসনমূলক যুদ্ধ শুরু করে। ওই হামলায় মিনাবের শাজারে তাইয়্যেবা প্রাথমিক বিদ্যালয়ের ১৭০ জনেরও বেশি শিক্ষার্থী ও কর্মকর্তা নিহত হন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
 

আপনার কমেন্ট

You are replying to: .
captcha