সোমবার ১২ অক্টোবর ২০২৬ - ১৬:৫৩
হাওজা বিশেষজ্ঞ পরিষদে কোম শহরের হিজাব ও শালীনতার পরিস্থিতি পর্যালোচনা

ইরানের কোম শহরে হিজাব ও শালীনতার বর্তমান পরিস্থিতি, এর সঙ্গে সংশ্লিষ্ট সামাজিক ও সাংস্কৃতিক চ্যালেঞ্জ এবং বিদ্যমান অবস্থা উন্নয়নের উপায় নিয়ে সাংস্কৃতিক-সামাজিক বিষয়ক বিশেষজ্ঞ কমিটির ২০২তম অধিবেশন অনুষ্ঠিত হয়েছে।

হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, ইরানের সর্বোচ্চ সাংস্কৃতিক বিপ্লব পরিষদের অধীন হাওজা-সংক্রান্ত বিশেষজ্ঞ পরিষদের সাংস্কৃতিক-সামাজিক বিষয়ক কমিটির এ অধিবেশনে ‘কোমে হিজাব ও শালীনতা: বর্তমান পরিস্থিতির সমস্যা ও উন্নয়নের উপায়’ শীর্ষক বিষয় নিয়ে আলোচনা হয়। এতে বিষয়টির সাংস্কৃতিক, সামাজিক, পারিবারিক, শিক্ষাগত, গণমাধ্যম-সংশ্লিষ্ট ও নগরজীবনকেন্দ্রিক বিভিন্ন দিক পর্যালোচনা করা হয়।

সভায় হিজাব ও শালীনতাকে ধর্মীয় ও সাংস্কৃতিকভাবে গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে বিবেচনা করে বর্তমান পরিস্থিতি সঠিকভাবে চিহ্নিত করা, সমস্যাগুলোর অগ্রাধিকার নির্ধারণ, প্রভাব বিস্তারকারী কারণগুলো বিশ্লেষণ এবং সংকটপূর্ণ ও স্বাভাবিক পরিস্থিতির মধ্যে পার্থক্য নিরূপণের ওপর গুরুত্ব দেওয়া হয়। একই সঙ্গে প্রতিটি এলাকার বৈশিষ্ট্য এবং বিভিন্ন সামাজিক গোষ্ঠীর পরিস্থিতি বিবেচনায় নিয়ে সমস্যাগুলো পর্যালোচনার ওপর জোর দেওয়া হয়।

এ বিষয়ে দায়িত্বপ্রাপ্ত সরকারি সংস্থাগুলোর কার্যক্রম এবং সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত উদ্যোগগুলোর কথাও সংক্ষেপে তুলে ধরা হয়।

পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানের বিশেষ ভূমিকার কথা বিবেচনায় রেখে শিশু-কিশোরদের সমস্যাগুলো আরও গভীরভাবে বোঝার প্রয়োজনীয়তা তুলে ধরা হয়। পাশাপাশি পোশাক সম্পর্কে সচেতনতা, সৌন্দর্যবোধ, দক্ষতা অর্জন, সমবয়সীদের সঙ্গে আচরণ এবং ইতিবাচক ও সফল দৃষ্টান্ত তুলে ধরার মতো শিক্ষামূলক বিষয়ের ওপর গুরুত্বারোপ করা হয়।

সভায় অংশগ্রহণকারীরা হিজাবের বিষয়ে সাংস্কৃতিকভাবে কী ধরনের পদক্ষেপ নেওয়া উচিত, তা নিয়েও আলোচনা করেন। তাঁরা বিষয়টি ব্যাখ্যা, প্রচার, বোঝানো এবং সম্মানজনক আচরণের মাধ্যমে এগিয়ে নেওয়ার সক্ষমতা কাজে লাগানোর পাশাপাশি আইনগত ব্যবস্থার সম্ভাবনাও সক্রিয় করার ওপর গুরুত্ব দেন।

এ ছাড়া সমাজের প্রভাবশালী ব্যক্তিবর্গ, শিল্পকলা, গণমাধ্যম, সামাজিক যোগাযোগমাধ্যম এবং স্থানীয় উপসংস্কৃতির সম্ভাবনাকে কাজে লাগানোর বিষয়টি আলোচনায় আসে। হিজাব পরিধানকারী নারীদের সম্মান ও সহায়তা দেওয়ার বিষয়টিও গুরুত্ব পায়।

গণমাধ্যম-সংক্রান্ত আলোচনায় বিষয়ভিত্তিক কনটেন্ট তৈরি এবং সাংস্কৃতিক কার্যক্রমের বর্তমান পরিস্থিতি বিশ্লেষণ করা হয়। মানুষের দৃষ্টিভঙ্গি পরিবর্তনে সেলিব্রিটিনির্ভরতা, প্রচলিত আদর্শ ও ব্যক্তিত্বের ভাবমূর্তি ভেঙে দেওয়ার প্রবণতা এবং বিভিন্ন গণমাধ্যম ও সাংস্কৃতিক ধারার প্রভাব নিয়েও আলোচনা হয়।

পাশাপাশি এসব পরিবর্তনকে ত্বরান্বিতকারী উপাদানগুলো চিহ্নিত করা এবং সেগুলোর মোকাবিলার পদ্ধতি নির্ধারণের ওপর জোর দেওয়া হয়।

সাংস্কৃতিক, সামাজিক, শিক্ষাগত, গণমাধ্যম ও অর্থনৈতিক ক্ষেত্রে সরকারি সংস্থা এবং স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর সক্ষমতা কাজে লাগানোর বিষয়টিও গুরুত্ব পায়। বিশেষ করে পর্যটন, শিক্ষা, শিল্পকলা, খেলাধুলা, নগর ব্যবস্থাপনা এবং পোশাকের বাজারের সম্ভাবনাকে কাজে লাগানোর ওপর আলোচনা হয়।

সভায় কয়েকটি জনমত জরিপের উল্লেখ করে বলা হয়, কোম শহরের ৮০ শতাংশের বেশি মানুষ সমাজে হিজাবের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।

অধিবেশনের শেষে সিদ্ধান্ত নেওয়া হয়, সময় ও সুযোগ থাকলে পরবর্তী সভায় কোম শহরের নির্দিষ্ট সমস্যা ও নগরভিত্তিক পরিস্থিতিকে কেন্দ্র করে আলোচনা অব্যাহত থাকবে।

শহরের বিভিন্ন এলাকার ভৌগোলিক ও সামাজিক পার্থক্য বিবেচনায় নিয়ে সমস্যাগুলো আরও নির্ভুলভাবে চিহ্নিত ও বিশ্লেষণ করা হবে, যাতে কোমের বাস্তব পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ সমাধান প্রস্তাব করা যায়।

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha