সোমবার ১২ অক্টোবর ২০২৬ - ১৭:০৫
সৌদি-ইয়েমেন সংলাপে ইরানের সহযোগিতার প্রস্তাব, আঞ্চলিক সংকটের সামরিক সমাধান নেই

হাওজা নিউজ এজেন্সি— সৌদি আরব ও ইয়েমেনের মধ্যে সংলাপ শুরু এবং সংকটের রাজনৈতিক সমাধানে পৌঁছাতে সহযোগিতা দিতে প্রস্তুত ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি সতর্ক করে বলেছেন, সামরিক পদক্ষেপের ওপর জোর দিয়ে রাজনৈতিক সমাধান উপেক্ষা করা হলে আঞ্চলিক পরিস্থিতি আরও জটিল হয়ে উঠবে।

সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহানের সঙ্গে টেলিফোনে আলাপকালে আরাকচি এ অবস্থান তুলে ধরেন। এ সময় দুই পররাষ্ট্রমন্ত্রী অঞ্চলের চলমান পরিস্থিতি নিয়ে আলোচনা ও মতবিনিময় করেন।

আলাপকালে আরাকচি বলেন, অঞ্চলের চলমান সংকটগুলোর কোনো সামরিক সমাধান নেই। তিনি আরও জানান, সৌদি আরব ও ইয়েমেনের মধ্যে সংলাপ শুরু এবং একটি রাজনৈতিক সমাধানে পৌঁছাতে সহায়তার জন্য ইরান যেকোনো ধরনের সহযোগিতা দিতে প্রস্তুত।

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha