রবিবার ১৮ অক্টোবর ২০২৬ - ০২:০২
বিশ্বমঞ্চে ইরানি তরুণদের সাফল্য উজ্জ্বল ভবিষ্যতের আশাবাদ জাগায়: আয়াতুল্লাহ মুজতবা খামেনেয়ী

যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত বিশ্ব অনূর্ধ্ব-২৩ কুস্তি প্রতিযোগিতায় ইরানের জাতীয় গ্রেকো-রোমান কুস্তি দলের চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জনে অভিনন্দন জানিয়েছেন দেশটির ইসলামি বিপ্লবের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ মুজতবা হোসেইনি খামেনেয়ী। তিনি বিজয়ী ক্রীড়াবিদ, তাঁদের পরিশ্রমী প্রশিক্ষক এবং ইরানের জনগণকে অভিনন্দন জানান।

হাওজা নিউজ এজেন্সি: ইরানের সর্বোচ্চ নেতা তার অভিনন্দনবার্তায় বলেন,

বিসমিল্লাহির রাহমানির রাহিম

যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত বিশ্ব অনূর্ধ্ব-২৩ আন্তর্জাতিক কুস্তি প্রতিযোগিতায় ইরানের জাতীয় গ্রেকো-রোমান কুস্তি দলের চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জনে এই গৌরবোজ্জ্বল বিজয়ী ক্রীড়াবিদ, তাঁদের পরিশ্রমী প্রশিক্ষক এবং ইরানের সর্বস্তরের জনগণকে অভিনন্দন জানাচ্ছি।

স্বদেশের তরুণদের সাফল্য, আনন্দের আবহে ইরানের পতাকা উড্ডীন হওয়া এবং বিভিন্ন ক্রীড়াঙ্গনে ইসলামি প্রজাতন্ত্রের জাতীয় সংগীত ধ্বনিত হওয়া—এসবই উজ্জ্বল ও গৌরবময় ভবিষ্যৎ গড়ে তোলার পথে নিজেদের তরুণ প্রজন্মের প্রতি জাতির আশার প্রতিফলন।

গর্বিত ইরানের সব তরুণের পথচলায় আমার দোয়া ও শুভকামনা রইল।

সাইয়্যেদ মুজতবা হোসেইনি খামেনেয়ী 
২৫ মেহর ১৪০৫ (১৭ অক্টোবর ২০২৬)

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha