শনিবার ৩১ অক্টোবর ২০২৬ - ২০:২৩
সরকারি সতর্কতা উপেক্ষা করে ফ্রান্সজুড়ে নতুন করে বিক্ষোভ

বনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ার প্রতিবাদে টানা তৃতীয় সপ্তাহের মতো বিক্ষোভে উত্তাল ফ্রান্স। শনিবার দেশজুড়ে কঠোর নিরাপত্তাব্যবস্থার মধ্যে নতুন করে বিক্ষোভ শুরু হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ৭০ হাজারের বেশি নিরাপত্তাকর্মী মোতায়েন করেছে সরকার।

ফ্রান্সের সংবাদমাধ্যম ফ্রান্স ২৪-এর প্রতিবেদনে বলা হয়েছে, শনিবারের বিক্ষোভে প্রায় ১৫ হাজার মানুষ অংশ নিতে পারেন বলে জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তবে গত সপ্তাহে বিক্ষোভে অংশ নিয়েছিলেন ৪ লাখেরও বেশি মানুষ। এদিকে, ফ্রান্সের উত্তরাঞ্চলীয় শহর লিওনের বিভিন্ন সড়কে পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষের খবর পাওয়া গেছে।

দেশটির দুটি ছাত্র ইউনিয়ন শিক্ষার্থীদের আগামী মঙ্গলবার ও বৃহস্পতিবার মাধ্যমিক বিদ্যালয় ও বিশ্ববিদ্যালয়ের প্রবেশপথ অবরোধের আহ্বান জানিয়েছে। একই সঙ্গে শিক্ষাব্যবস্থার সংস্কার এবং শিক্ষার পরিবেশ উন্নত করার দাবি জানিয়েছে তারা।

সরকারি সতর্কতা উপেক্ষা করে ফ্রান্সজুড়ে নতুন করে বিক্ষোভ

প্যারিসে এক বিক্ষোভ মিছিলের পাশে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একটি ছাত্র ইউনিয়নের মুখপাত্র বলেন, ‘আগামী মঙ্গলবার থেকেই আমরা বিশ্ববিদ্যালয় ও মাধ্যমিক বিদ্যালয়গুলো অবরোধ করব। বৃহস্পতিবার আবারও একই কর্মসূচি পালন করব। এরপর শ্রমিক ও শ্রমিক ইউনিয়নগুলোর আহ্বানে ৫ নভেম্বরের বিক্ষোভে যোগ দেব।’

রাশিয়ার সংবাদমাধ্যম আরটির প্রতিবেদনে বলা হয়েছে, বিক্ষোভ শুরুর আগে রাজধানী প্যারিসজুড়ে টহল ও আকস্মিক তল্লাশি চালিয়েছে পুলিশ। এ সময় শহরের আকাশে পুলিশি হেলিকপ্টারও দেখা গেছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, বিক্ষোভের কারণে প্যারিস ও এর আশপাশের কয়েকটি মেট্রো স্টেশন বন্ধ রাখা হয়েছে। এতে ৪০টির বেশি স্টেশনের কার্যক্রম ব্যাহত হয়েছে।

এর আগে বৃহস্পতিবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী লরাঁ নুনেজ দাবি করেন, কয়েকটি ‘উগ্রপন্থী গোষ্ঠী’ শনিবারের বিক্ষোভকে সহিংস করে তোলার আহ্বান জানিয়েছে। এ ধরনের পরিস্থিতি মোকাবিলায় নিরাপত্তা বাহিনী ‘অত্যন্ত কঠোর’ অবস্থান নেবে বলেও জানান তিনি।

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha