মঙ্গলবার ১৭ নভেম্বর ২০২৬ - ২৩:২৮
পবিত্র আহলে বাইতের (আ.) মর্যাদা রক্ষা ছিল আয়াতুল্লাহ ওয়াহিদ খোরাসানির অন্যতম বিশেষ বৈশিষ্ট্য: আয়াতুল্লাহ নূরি হামেদানি

আহলে বাইতের (আ.) পবিত্র মর্যাদা রক্ষা এবং তাঁদের সংস্কৃতি প্রচারে এক শতাব্দী ধরে ভূমিকা পালন করা ছিল বিশিষ্ট আলেম আয়াতুল্লাহ আল-উজমা ওয়াহিদ খোরাসানির অন্যতম বিশেষ বৈশিষ্ট্য বলে মন্তব্য করেছেন বিশিষ্ট শিয়া ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আল-উজমা নূরি হামেদানি।

হাওজা নিউজ এজেন্সি’র প্রতিবেন অনুযায়ী, আয়াতুল্লাহ আল-উজমা হোসাইন ওয়াহিদ খোরাসানির ইন্তেকালে শোক প্রকাশ করে দেওয়া এক বার্তায় তিনি এসব কথা বলেন।

শোকবার্তায় আয়াতুল্লাহ নূরি হামেদানি বলেন, বিশিষ্ট ফকিহ আয়াতুল্লাহ হাজ্জ শেখ হোসাইন ওয়াহিদ খোরাসানির ইন্তেকালে তিনি গভীরভাবে শোকাহত ও মর্মাহত।

তিনি বলেন, খোরাসান ও নাজাফের বিশিষ্ট আলেমদের সান্নিধ্যে থেকে জ্ঞানার্জনের মাধ্যমে তিনি ফিকাহশাস্ত্রে সর্বোচ্চ মর্যাদায় পৌঁছেছিলেন। তাঁর জ্ঞানগর্ভ পাঠদান থেকে অসংখ্য শিক্ষার্থী উপকৃত হয়েছেন।

আয়াতুল্লাহ নূরি হামেদানি বলেন, ‘এক শতাব্দী ধরে বক্তৃতা ও পাঠদানের মাধ্যমে পবিত্র আহলে বাইতের (আ.) মর্যাদা রক্ষা এবং মহান ইমামগণের সংস্কৃতি প্রচার করা ছিল এই আমলদার আলেমের অন্যতম বিশেষ বৈশিষ্ট্য।’

তিনি আরও বলেন, নিঃসন্দেহে এই মহান ফকিহের ইন্তেকাল ইসলামী শিক্ষাকেন্দ্রগুলোর জন্য এক অপূরণীয় ক্ষতি।

শোকবার্তার শেষাংশে আয়াতুল্লাহ নূরি হামেদানি মরহুমের ইন্তেকালে ইমাম মাহদী (আ.ফা.), ইসলামী শিক্ষাকেন্দ্রসমূহ, তাঁর সম্মানিত সন্তানদের, বিশেষ করে আয়াতুল্লাহ হাজ্জ শেখ সাদেক লারিজানি এবং তাঁর সকল ভক্ত ও অনুরাগীর প্রতি সমবেদনা জানান। একই সঙ্গে মহান আল্লাহর কাছে মরহুমের মর্যাদা সমুন্নত করার প্রার্থনা করেন।

২৬ আবান ১৪০৫ (১৭ নভেম্বর ২০২৬)
আয়াতুল্লাহ হোসাইন নূরি হামেদানি

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha