বৃহস্পতিবার ১৯ নভেম্বর ২০২৬ - ০৯:০১
বয়সভিত্তিক শিশুদের দক্ষতা ও দায়িত্বশীলতা শেখানোর কার্যকর উপায়

শিশুদের বয়স ও সক্ষমতা অনুযায়ী বিভিন্ন কাজের দায়িত্ব দেওয়া তাদের মধ্যে শৃঙ্খলাবোধ, দায়িত্বশীলতা ও আত্মবিশ্বাস গড়ে তোলার অন্যতম কার্যকর উপায়। ইসলামি শিক্ষার আলোকে শিশুদের সঠিকভাবে গড়ে তোলার ক্ষেত্রে এ ধরনের ব্যবহারিক প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

হাওজা নিউজ এজেন্সি’র প্রতিবেদনে বলা হয়েছে, শিশুদের দায়িত্বশীলতা শেখানো ইসলামি সমাজের ব্যক্তিগত ও সামাজিক ভবিষ্যতের জন্য একটি গুরুত্বপূর্ণ বিনিয়োগ। এ ক্ষেত্রে বাবা-মায়ের ভালোবাসাপূর্ণ সহযোগিতা, ইতিবাচক উৎসাহ, প্রশংসা এবং যথাযথ তত্ত্বাবধান শিশুদের মধ্যে দায়িত্ববোধ গড়ে তোলার অন্যতম চাবিকাঠি। পরিবার প্রতিপালন শিক্ষাবিষয়ক বিশেষজ্ঞদের পরামর্শেও পারিবারিক জীবনে ব্যবহারিক প্রশিক্ষণের গুরুত্ব তুলে ধরা হয়েছে।

প্রশ্ন: কীভাবে একজন শিশুকে দায়িত্বশীল হিসেবে গড়ে তোলা যায়?

পরিবার প্রতিপালন ও মনোবিশারদ উত্তর: শিশুর বয়স ও সামর্থ্য অনুযায়ী তাকে বিভিন্ন কাজের দায়িত্ব দেওয়া কেবল বাবা-মায়ের কাজে সহযোগিতা নেওয়া নয়; বরং এটি একটি গুরুত্বপূর্ণ শিক্ষামূলক অনুশীলন। এর মাধ্যমে শিশুর মধ্যে শৃঙ্খলাবোধ, দায়িত্বশীলতা ও নিজের সক্ষমতা সম্পর্কে ইতিবাচক ধারণা তৈরি হয়।

৩ থেকে ৫ বছর বয়সী শিশুদের জন্য:

• খেলার পর খেলনাগুলো গুছিয়ে রাখা।

• খাবার তৈরিতে ছোটখাটো কাজে সহযোগিতা করা; যেমন—উপকরণ মেশানো বা নরম খাবার চটকে দেওয়া।

• পানি পড়ে গেলে টেবিল মুছে দেওয়া।

• সামান্য সহযোগিতায় নিজের পোশাক পরার অভ্যাস গড়ে তোলা।

৬ থেকে ৯ বছর বয়সী শিশুদের জন্য:

• ফুলগাছ, গৃহপালিত পশুর ছানা বা অ্যাকুরিয়ামের মাছের যত্ন নেওয়া।

• নিজের বিছানা গুছিয়ে রাখা।

• খাবার টেবিল সাজানো ও খাওয়া শেষে গুছিয়ে রাখতে সহযোগিতা করা।

• বাজারের কাজে সহযোগিতা করা এবং কেনা খাবারদাবার ফ্রিজে গুছিয়ে রাখা।

১০ বছর ও তার বেশি বয়সী শিশুদের জন্য:

• আগের বয়সগুলোর উপযোগী কাজগুলো নিয়মিত করা।

• সহজ কিছু খাবার রান্না করা।

• ঘর পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে সহযোগিতা করা।

• ছোট ভাই-বোনের দেখাশোনায় সহযোগিতা করা।

মনে রাখবেন, শিশুদের এসব দায়িত্ব দেওয়ার উদ্দেশ্য কেবল বাবা-মায়ের কাজে সহযোগিতা নেওয়া নয়; বরং এগুলো তাদের ব্যক্তিত্ব ও দায়িত্ববোধ বিকাশের গুরুত্বপূর্ণ উপকরণ। তাই প্রতিটি কাজের ক্ষেত্রে বাবা-মায়ের তত্ত্বাবধান, মানসিক সমর্থন ও ইতিবাচক উৎসাহ নিশ্চিত করতে হবে।

সূত্র: পরিবার প্রতিপালন ও মনোবিশারদ উস্তাদ তারাশিউনের রচনা ও চিন্তাধারা সংরক্ষণ ও প্রকাশনা কেন্দ্র।

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha