শনিবার ২১ নভেম্বর ২০২৬ - ১৬:৩০
যেসকল মুমিনের মর্যাদা রাসুলুল্লাহ (সা.)-এর সাহাবিদের চেয়েও বেশি

মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে সরাসরি না দেখেও তাঁর প্রতি ঈমান আনা মুমিনদের মর্যাদা সাহাবিদের চেয়েও বেশি বলে উল্লেখ করেছেন শহীদ বিপ্লবী নেতা। এ প্রসঙ্গে মহানবী (সা.)-এর একটি হাদিসের ব্যাখ্যা তুলে ধরে তিনি পবিত্র প্রতিরক্ষা যুদ্ধ, পবিত্র মাজারসমূহের প্রতিরক্ষা এবং দেশের নিরাপত্তা রক্ষায় আত্মনিয়োগকারী তরুণ মুজাহিদদের আত্মত্যাগের প্রশংসা করেন। একই সঙ্গে ধর্মীয় ব্যক্তিত্বদের তাকওয়া, পরহেজগারি ও দুনিয়ার মোহমুক্ত জীবনযাপনের ওপর গুরুত্বারোপ করেন।

হাওজা নিউজ এজেন্সি’র প্রতিবেদনে বলা হয়েছে, মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর একটি হাদিসের ব্যাখ্যায় শহীদ বিপ্লবী নেতা বলেন, মহানবী (সা.)-এর সাহাবিরা তাঁর সান্নিধ্য লাভ করেছেন, তাঁকে দেখেছেন এবং তাঁর সঙ্গে থেকে ইসলামের জন্য সংগ্রাম করেছেন। কিন্তু পরবর্তী সময়ে এমন একদল মুমিনের আবির্ভাব ঘটবে, যাঁরা তাঁকে না দেখেই তাঁর প্রতি ঈমান আনবেন। মহানবী (সা.) তাঁদের বিশেষ মর্যাদার কথা উল্লেখ করেছেন।

এ হাদিসের আলোকে তিনি বর্তমান সময়ের মুজাহিদদের আত্মত্যাগ, তাঁদের মর্যাদা এবং তাকওয়া ও পরহেজগারির গুরুত্ব তুলে ধরেন। তাঁর বক্তব্য নিচে তুলে ধরা হলো:

মহানবী (সা.)-এর হাদিস:

بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيمِ

الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ وَالصَّلَاةُ وَالسَّلَامُ عَلَى سَيِّدِنَا مُحَمَّدٍ وَآلِهِ الطَّاهِرِينَ وَلَعْنَةُ اللهِ عَلَى أَعْدَائِهِمْ أَجْمَعِينَ

اَخبَرَنا اَبُو الحَسَنِ مُحَمَّدُ بنُ مُحَمَّدِ بنِ مُحَمَّدِ بنِ مَخلَدٍ قالَ: حَدَّثَنا اَبو جَعفَرٍ مُحَمَّدُ بنِ عَمرِو بنِ البَختَریِّ الرَّزّازُ اِملاءً فِی السَّنَةِ المُقَدَّمِ ذِکرُها قالَ: حَدَّثَنا سَعدانُ بنُ نَصرٍ قالَ: حَدَّثَنا مُحَمَّدُ بنُ مُصعَبٍ القِرقِسانیُّ قالَ: حَدَّثَنا الاَوزاعیُّ، عَن اَسیدِ بنِ خالِدِ بنِ دُرَیکٍ، عَن عَبدِ اللهِ بنِ مُحَیریزٍ قالَ: قُلتُ‌ لِرَجُلٍ‌ مَن‌ اَصحابُ‌ النَّبیّ‌ (صَلَّی اللهُ عَلَیهِ وَ آلِه) -قَالَ الاَوزاعیُّ: حَسِبتُ اَنا اَنَّهُ یُکَنّی اَبا جُمُعَةٍ- حَدِّثنا حَدیثاً سَمِعتَهُ مِن رَسولِ اللهِ (صَلَّی اللهُ عَلَیهِ وَ آلِه) قالَ: لَاُحَدِّثَنَّکَ حَدیثاً جَیِّداً: تَغَدَّینا یَوماً مَعَ رَسولِ اللهِ (صَلَّی اللهُ عَلَیهِ وَ آلِه) وَ مَعَنا اَبو عُبَیدَةَ بنُ الجَرّاحِ فَقُلنا: یا رَسولَ اللهِ هَل اَحَدٌ خَیرٌ مِنّا، اَسلَمنا مَعَکَ وَ جاهَدنا مَعَکَ قالَ: بَلی قَومٌ مِن اُمَّتی یَأتونَ مِن بَعدِکُم فَیُؤمِنونَ بی.(۱)


হাদিসের ব্যাখ্যা:

 عَن عَبدِ اللهِ بنِ مُحَیریزٍ قالَ: قُلتُ‌ لِرَجُلٍ‌ مَن‌ اَصحابُ‌ النَّبیّ‌ (صَلَّی اللهُ عَلَیهِ وَ آلِه) -قَالَ الاَوزاعیُّ: حَسِبتُ اَنا اَنَّهُ یُکَنّی اَبا جُمُعَةٍ- حَدِّثنا حَدیثاً سَمِعتَهُ مِن رَسولِ اللهِ (صَلَّی اللهُ عَلَیهِ وَ آلِه)


আবদুল্লাহ ইবনে মুহাইরিজ মহানবী (সা.)-এর একজন সাহাবির কাছে গিয়ে তাঁকে বললেন, মহানবী (সা.)-এর কাছ থেকে সরাসরি যে হাদিস শুনেছেন, তা আমাদের শোনান। ওজায়ী বলেন, আমার ধারণা, ওই সাহাবির উপনাম ছিল আবু জুমআ।

قالَ: لَاُحَدِّثَنَّکَ حَدیثاً جَیِّداً: تَغَدَّینا یَوماً مَعَ رَسولِ اللهِ (صَلَّی اللهُ عَلَیهِ وَ آلِه) وَ مَعَنا اَبو عُبَیدَةَ بنُ الجَرّاحِ فَقُلنا: یا رَسولَ اللهِ هَل اَحَدٌ خَیرٌ مِنّا، اَسلَمنا مَعَکَ وَ جاهَدنا مَعَکَ

সাহাবি বললেন, তোমাদের একটি চমৎকার হাদিস শোনাচ্ছি। একদিন আমরা মহানবী (সা.)-এর সঙ্গে খাবার খাচ্ছিলাম। আমাদের সঙ্গে আবু উবাইদা ইবনে জাররাহও ছিলেন। তখন আমরা মহানবী (সা.)-কে বললাম, ‘হে আল্লাহর রাসুল! আমাদের চেয়ে উত্তম আর কেউ কি আছেন? আমরা আপনার প্রতি ঈমান এনেছি, আপনার সঙ্গে ইসলাম গ্রহণ করেছি এবং আপনার সঙ্গে থেকে জিহাদ করেছি।’

অর্থাৎ, আমরা সবার আগে আপনার প্রতি ঈমান এনেছি, ইসলাম গ্রহণ করেছি এবং আপনার সঙ্গে থেকে যুদ্ধ করেছি। এর চেয়ে উত্তম আর কী হতে পারে? আমাদের চেয়ে ভালো কাউকে কি আপনি জানেন?

 قالَ: بَلی قَومٌ مِن اُمَّتی یَأتونَ مِن بَعدِکُم فَیُؤمِنونَ بی

মহানবী (সা.) বললেন, ‘হ্যাঁ, আমার উম্মতের এমন একদল মানুষ আসবে, যারা তোমাদের পরে আবির্ভূত হবে এবং আমাকে না দেখেই আমার প্রতি ঈমান আনবে।’

অর্থাৎ, যাঁরা মহানবী (সা.)-কে না দেখেই তাঁর প্রতি ঈমান আনবেন, তাঁদের মর্যাদা সাহাবিদের চেয়েও বেশি।

দোয়া-ই সামাতে আপনারা পড়েন:

وَ آمَنّا بِهِ وَ لَم ‌نَرَهُ صِدقاً وَ عَدلاً

অর্থাৎ, ‘আমরা তাঁকে না দেখেই সত্য ও ন্যায়ের সঙ্গে তাঁর প্রতি ঈমান এনেছি।’

এখানে ‘সিদকান ওয়া আদলান’ (সত্য ও ন্যায়ের সঙ্গে) কথাটি ‘আমরা ঈমান এনেছি’ বাক্যাংশের সঙ্গে সম্পর্কিত।

যাঁরা মহানবী (সা.)-এর সেই আলোকোজ্জ্বল সত্তাকে দেখেননি, তাঁর অলৌকিক নিদর্শনগুলো প্রত্যক্ষ করেননি, তাঁর সান্নিধ্যের প্রভাব অনুভব করেননি, তাঁকে দেখেননি—যিনি ছিলেন তাওহিদের জীবন্ত প্রতিচ্ছবি, নৈতিকতা ও মহৎ গুণাবলির বাস্তব প্রতিফলন এবং মানুষের সর্বোচ্চ আকাঙ্ক্ষার পূর্ণাঙ্গ রূপ; অর্থাৎ মহানবী হযরত মুহাম্মদ (সা.)—তাঁকে না দেখেও তাঁরা তাঁর প্রতি ঈমান এনেছেন, নিজেদের শরিয়তসম্মত দায়িত্ব পালন করেছেন এবং আল্লাহর পথে জিহাদও করেছেন।

নিঃসন্দেহে তাঁদের মর্যাদা সাহাবিদের চেয়ে বেশি। এটাই স্বাভাবিক। বিবেক ও যুক্তির দাবিও তাই।

বর্তমান সময়ের মুজাহিদদের মর্যাদা
ইমাম খোমেনি (রহ.) বলেছেন, বর্তমান সময়ে যাঁরা রয়েছেন, তাঁরা মহানবী (সা.)-এর সাহাবিদের চেয়ে উচ্চ মর্যাদার অধিকারী অথবা অন্তত তাঁদের চেয়ে কম মর্যাদার নন। বাস্তবতাও তাই।

যে ঈমানদার ও নিষ্ঠাবান তরুণ জীবনের সব আনন্দ, যৌবনের সব আকাঙ্ক্ষা, প্রবৃত্তি ও কামনা-বাসনা, স্বাচ্ছন্দ্যময় জীবন, এমনকি বাবা-মা, স্ত্রী ও সন্তানদের ছেড়ে আল্লাহর পথে জিহাদে আত্মনিয়োগ করেন, তাঁদের মর্যাদা অনেক উঁচু।

সেটি পবিত্র প্রতিরক্ষা যুদ্ধের ময়দানই হোক, আমাদের সময়ের পবিত্র মাজারসমূহের প্রতিরক্ষার ময়দানই হোক কিংবা দেশের নিরাপত্তা রক্ষার সংগ্রামই হোক—এ ক্ষেত্রে কোনো পার্থক্য নেই।

এই আত্মত্যাগ ও নিষ্ঠার মূল্য উপলব্ধি করতে হবে। আর এর যথাযথ মূল্যায়ন হচ্ছে, আমাদের কাছ থেকে যে ধরনের দায়িত্বশীল আচরণ প্রত্যাশা করা হয়, বাস্তবে ও আন্তরিকতার সঙ্গে তা পালন করা।

বিশেষ করে আমরা যারা পাগড়ি পরি এবং ধর্মীয় ব্যক্তিত্ব হিসেবে পরিচিত, যাঁদের কাছ থেকে মানুষ ধর্মীয় নির্দেশনা ও মাসআলা-মাসায়েল জানতে চায়, তাঁদের অবশ্যই ধর্মীয় অনুশাসন মেনে চলতে হবে।

আমরা যদি তাকওয়া, পরহেজগারি, হারাম কাজ থেকে বিরত থাকা এবং দুনিয়ার বাহ্যিক চাকচিক্য ও সৌন্দর্যের প্রতি অনাসক্ত থাকার ক্ষেত্রে নিজেদের কঠোরভাবে নিয়ন্ত্রণ করি এবং এসব গুণ নিজেদের মধ্যে প্রতিষ্ঠা করতে সচেষ্ট হই, তাহলে নিঃসন্দেহে আমরা তাঁদের চেয়েও উত্তম হতে পারব।

তথ্যসূত্র ও টীকা

১. আমালি-ই তুসি, ১৪তম মজলিস, পৃষ্ঠা ৩৯১।

২. মিসবাহুল মুতাহাজ্জিদ, প্রথম খণ্ড, পৃষ্ঠা ৪১৯।

৩. সহিফায়ে ইমাম, ২১তম খণ্ড, পৃষ্ঠা ৪১০ (প্রিন্টভেদে কিছুটা ভিন্নতা রয়েছে)।

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha