রবিবার ২২ নভেম্বর ২০২৬ - ০৩:৪০
আয়াতুল্লাহ মাকারেম শিরাজির সঙ্গে আয়াতুল্লাহ আরাফির সাক্ষাৎ

ইরানের হাওজায়ে ইলমিয়ার প্রধান আয়াতুল্লাহ আলীরেজা আরাফি বিশিষ্ট শিয়া ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আল-উজমা মাকারেম শিরাজির সঙ্গে সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন।

হাওজা নিউজ এজেন্সি’র প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার (২১ নভেম্বর ২০২৬) আয়াতুল্লাহ আলীরেজা আরাফি আয়াতুল্লাহ আল-উজমা মাকারেম শিরাজির সঙ্গে সাক্ষাৎ করেন।

সাক্ষাতের শুরুতে আয়াতুল্লাহ আরাফি হাওজায়ে ইলমিয়ার বিভিন্ন কর্মসূচি, সংস্কারমূলক কার্যক্রম এবং সার্বিক পরিস্থিতি সম্পর্কে একটি প্রতিবেদন তুলে ধরেন।

প্রতিবেদনটি শোনার পর আয়াতুল্লাহ আল-উজমা মাকারেম শিরাজি বিভিন্ন বিষয়ে তাঁর দিকনির্দেশনা ও পরামর্শ প্রদান করেন।

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha