সোমবার ২৩ নভেম্বর ২০২৬ - ১৩:২৬
বাহরাইনের শিয়া আলেমদের বিরুদ্ধে রায়ের প্রতিবাদে ইরাকের বিভিন্ন শহরে বিক্ষোভ

বাহরাইনের শিয়া আলেমদের বিরুদ্ধে আলে খলিফা সরকারের জারি করা রায়ের প্রতিবাদে ইরাকের বিভিন্ন শহরে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। রাজধানী বাগদাদ, পবিত্র নাজাফসহ বিভিন্ন এলাকায় আয়োজিত এসব কর্মসূচিতে বিক্ষোভকারীরা কারাবন্দি আলেমদের অবিলম্বে মুক্তির দাবি জানিয়েছেন।

হাওজা নিউজ এজেন্সি’র আন্তর্জাতিক বিভাগের প্রতিবেদন অনুযায়ী, বাহরাইনের শিয়া আলেমদের বিরুদ্ধে আলে খলিফা সরকারের দেওয়া রায়ের প্রতিবাদে ইরাকের জনগণ বিক্ষোভে অংশ নেন।

এ উপলক্ষে ইরাকের বিভিন্ন শহরে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এসব কর্মসূচিতে অংশগ্রহণকারীরা কারাবন্দি শিয়া আলেমদের অবিলম্বে মুক্তির দাবি জানান।

রাজধানী বাগদাদ ও পবিত্র নাজাফে বাহরাইনের জনগণের প্রতি সংহতি জানিয়ে পৃথক কর্মসূচি পালন করা হয়। এসব সমাবেশে একদল আলেম ও ধর্মীয় শিক্ষার্থী অংশ নেন। এ সময় বাহরাইনে কারাবন্দি আলেমদের ছবিও প্রদর্শন করা হয়।

এ ছাড়া ‘বাকিয়াতুল্লাহ আল-আজম (আ.ফা.)’ স্কাউট বাহিনীও আলে খলিফা সরকারের কারাগারে বন্দি শিয়া আলেমদের সমর্থনে একটি প্রতিবাদ সমাবেশের আয়োজন করে।

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha