সোমবার ২৩ নভেম্বর ২০২৬ - ১৩:৫৫
আয়াতুল্লাহ আরাফি ইরানের পদার্থবিজ্ঞানের প্রখ্যাত ব্যক্তিত্বের ইন্তেকালে শোক প্রকাশ করেছেন

হাওজা ইলমিয়ার প্রধান বলেন, প্রয়াত ড. মেহদি গোলশানির পরীক্ষামূলক বিজ্ঞানের উচ্চতর দিগন্তের সঙ্গে ঐশী প্রজ্ঞার গভীরতার সমন্বয় সাধনের প্রচেষ্টা এবং চরম বিজ্ঞানবাদী চিন্তাধারার সমালোচনা তাঁকে বিজ্ঞান ও ধর্মবিষয়ক আলোচনায় এক বিশিষ্ট ব্যক্তিত্বে পরিণত করেছিল।

হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, হাওজা ইলমিয়ার প্রধান আয়াতুল্লাহ আলীরেজা আরাফি ইরানের প্রখ্যাত চিন্তাবিদ ও বিশিষ্ট বিজ্ঞানী, পদার্থবিজ্ঞানের স্মরণীয় ব্যক্তিত্ব, শরিফ ইউনিভার্সিটি অব টেকনোলজির বিশিষ্ট অধ্যাপক এবং দেশটির দর্শনশাস্ত্রের অন্যতম অগ্রদূত প্রয়াত অধ্যাপক ড. মেহদি গোলশানির ইন্তেকালে শোক প্রকাশ করেছেন।

«إِنَّا لِلَّهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ»

নিশ্চয়ই আমরা আল্লাহর জন্য এবং নিশ্চয়ই আমরা তাঁর কাছেই ফিরে যাব।

ইরানের প্রখ্যাত চিন্তাবিদ ও বিশিষ্ট বিজ্ঞানী, পদার্থবিজ্ঞানের স্মরণীয় ব্যক্তিত্ব, শরিফ ইউনিভার্সিটি অব টেকনোলজির বিশিষ্ট অধ্যাপক এবং দেশটির দর্শনশাস্ত্রের অন্যতম অগ্রদূত প্রয়াত অধ্যাপক ড. মেহদি গোলশানির ইন্তেকালের সংবাদে আমরা গভীরভাবে শোকাহত ও মর্মাহত হয়েছি।

ড. গোলশানি তাঁর জীবনের মূল্যবান সময় সম্পূর্ণরূপে জ্ঞানচর্চা, গবেষণা এবং বিজ্ঞান ও বিশ্ববিদ্যালয়ের সেবায় উৎসর্গ করেছিলেন। পরীক্ষামূলক বিজ্ঞানের উচ্চতর দিগন্তের সঙ্গে ঐশী প্রজ্ঞা ও দার্শনিক চিন্তাধারার গভীরতার সমন্বয় সাধন এবং চরম বিজ্ঞানবাদী চিন্তাধারার সমালোচনায় তাঁর প্রচেষ্টা তাঁকে বিজ্ঞান ও ধর্মবিষয়ক আলোচনায় এক বিশিষ্ট ব্যক্তিত্বে পরিণত করেছিল।

বহু প্রজন্মের শিক্ষার্থী ও গবেষক গড়ে তোলা এবং ফারসি, আরবি ও ইংরেজি-এই তিন ভাষায় মূল্যবান বৈজ্ঞানিক গ্রন্থ রচনা করা তাঁর সমৃদ্ধ জ্ঞানগত উত্তরাধিকারের সামান্য অংশমাত্র।

আমি গভীর সমবেদনা জানিয়ে তাঁর ইন্তেকালে শোকসন্তপ্ত পরিবার-পরিজন, সম্মানিত স্বজনবর্গ, শিক্ষার্থী ও অনুরাগী, দেশের বৈজ্ঞানিক ও বিশ্ববিদ্যালয় অঙ্গন এবং বিশেষ করে শরিফ ইউনিভার্সিটি অব টেকনোলজির শিক্ষক ও শিক্ষার্থীদের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করছি।

মহান আল্লাহর দরবারে মরহুমের উচ্চ মর্যাদা ও অসীম রহমত কামনা করছি। পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সুস্বাস্থ্য, সম্মান ও ধৈর্য ধারণের তাওফিক প্রার্থনা করছি।

আয়াতুল্লাহ আলীরেজা আরাফি
হাওজা ইলমিয়া প্রধান।

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha