শনিবার ১৪ ফেব্রুয়ারী ২০২৬ - ১৪:৩০
তেরলাই, ইসলামাবাদে আত্মঘাতী বিস্ফোরণের বিরুদ্ধে আয়াতুল্লাহ আরাফির বিবৃতি

হাওজা / তেরলাই, ইসলামাবাদে সংঘটিত আত্মঘাতী বিস্ফোরণের নিন্দা জানিয়ে ইরানের হাওযা ইলমিয়ার প্রধান আলী রেজা আরাফি একটি শোকবার্তা প্রকাশ করেছেন।

হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, তেরলাই, ইসলামাবাদে জুমার নামাজ চলাকালে একটি শিয়া মসজিদে সন্ত্রাসী হামলা সমগ্র বিশ্বকে শোকাহত করেছে। এই মর্মান্তিক ঘটনায় বহু মুসল্লি শহীদ ও আহত হয়েছেন, যার পর বিশ্বব্যাপী শোক ও ক্ষোভের সঞ্চার হয়েছে। 

আলেম সমাজ ও ধর্মীয়-সামাজিক মহল এই হামলাকে সাম্প্রদায়িক সম্প্রীতির বিরুদ্ধে ষড়যন্ত্র আখ্যা দিয়ে দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন।
ইরানের হাওজা ইলমিয়ার প্রধান আলী রেজা আরাফিও এ দুঃখজনক ঘটনার তীব্র নিন্দা জানিয়ে একটি শোকবার্তা প্রদান করেছেন, যার পাঠ্য নিম্নরূপ:

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন

আরও একবার জায়নবাদী ও বিশ্ব ঔদ্ধত্যবাদ-সংশ্লিষ্ট অপরাধী চক্র একটি জঘন্য অপরাধ সংঘটিত করেছে এবং বন্ধুপ্রতিম ও ভ্রাতৃপ্রতিম দেশ ইসলামী প্রজাতন্ত্র পাকিস্তানে শিয়া মুসলমান, নামাজি ও আল্লাহর নিষ্ঠাবান বান্দাদের একাংশকে রক্তাক্ত করেছে।
এই সন্ত্রাসী কর্মকাণ্ড এক অমার্জনীয় ও মানবতাবিরোধী অপরাধ, যা অজ্ঞ ও জায়নবাদী এবং বিশ্ব ঔদ্ধত্যবাদের হাতিয়ার হিসেবে ব্যবহৃত উপাদানগুলোর মাধ্যমে মুসলমানদের বিরুদ্ধে পরিচালিত হয়, যাতে উম্মাহর মধ্যে বিভেদ ও মতভেদ সৃষ্টি করা যায়।
আমি ব্যক্তিগতভাবে এবং ইসলামী প্রজাতন্ত্র ইরানের হাওযাসমূহের পক্ষ থেকে এই ভয়াবহ অপরাধের তীব্র নিন্দা জানাচ্ছি এবং এ হৃদয়বিদারক ঘটনায় ইসলামী প্রজাতন্ত্র পাকিস্তানের সরকার ও জনগণ, সম্মানিত আলেম, বুদ্ধিজীবী এবং বিশেষ করে এ মর্মান্তিক ঘটনার শোকাহত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।
আমি মহান আল্লাহর নিকট শহীদদের জন্য রহমত ও মাগফিরাত, শোকসন্তপ্ত পরিবারগুলোর জন্য ধৈর্য ও প্রতিদান এবং এ বেদনাদায়ক ঘটনায় আহতদের জন্য পূর্ণ ও দ্রুত আরোগ্য কামনা করছি।

আলী রেজা আরাফি
প্রধান, হাওজা ইলমিয়া, ইরান

আপনার কমেন্ট

You are replying to: .
captcha