হাওজা নিউজ এজেন্সি: রোববার ইরানের সাহাব নেটওয়ার্কের পশতু রেডিওকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন। মুজাহিদ বলেন, ইসলামী প্রজাতন্ত্র ইরান আফগানিস্তানের ভ্রাতৃপ্রতিম দেশ; দুই জাতির ভাষা, সংস্কৃতি ও বহু মূল্যবোধ অভিন্ন।
সম্ভাব্য মার্কিন হামলার প্রসঙ্গে তিনি বলেন, অতীতেও যুক্তরাষ্ট্রের আগ্রাসনের মুখে শেষ পর্যন্ত ইরানই বিজয়ী হয়েছে। তার দাবি, ভবিষ্যতেও ইরান যুক্তরাষ্ট্রকে পরাজিত করতে সক্ষম হবে। সম্ভাব্য বিজয়ের কারণ হিসেবে তিনি ইরানের সামরিক ও কৌশলগত সক্ষমতার কথা উল্লেখ করেন এবং বলেন, আত্মরক্ষার অধিকার ইরানের রয়েছে।
আফগানিস্তান-ইরান সম্পর্ক প্রসঙ্গে তালেবান সরকারের এই মুখপাত্র বলেন, কাবুল ও তেহরানের সম্পর্ক বর্তমানে সর্বোত্তম পর্যায়ে রয়েছে। পারস্পরিক সম্মান ও বোঝাপড়ার ভিত্তিতে দুই দেশের মধ্যে নিয়মিত যোগাযোগ অব্যাহত আছে বলেও জানান তিনি।
মুজাহিদ আরও বলেন, বাণিজ্য, অর্থনীতি ও কূটনৈতিক ক্ষেত্রে আফগানিস্তান ও ইরান একে অপরের গুরুত্বপূর্ণ অংশীদার। আস্থা ও সহযোগিতার ভিত্তিতে দ্বিপাক্ষিক সম্পর্ক অতীতের যেকোনো সময়ের তুলনায় আরও জোরদার হয়েছে এবং ভবিষ্যতে তা আরও বিস্তৃত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
আপনার কমেন্ট