হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, হাওজা ইলমিয়ার পরিচালক আয়াতুল্লাহ আলী রেজা আরাফি ইরানের কোম শহরে আওকাফ বিষয়ক দপ্তর ও হাওজা ইলমিয়ার দায়িত্বশীলদের সঙ্গে আয়োজিত এক সভায় বক্তব্য রাখতে গিয়ে সমসাময়িক যুগে হাওজার গুরুত্বপূর্ণ অবস্থান ও গুরুদায়িত্বের প্রতি ইঙ্গিত করেন এবং এই পবিত্র প্রতিষ্ঠানের সর্বাত্মক সমর্থনের প্রয়োজনীয়তার ওপর জোর দেন।
তিনি বলেন: আজকের হাওজার পরিস্থিতি পঞ্চাশ বছর আগের তুলনায় মৌলিকভাবে ভিন্ন। বর্তমান সময়ে হাওজা ও ধর্মীয় নেতৃত্ব যে সংবেদনশীল পর্যায়ে রয়েছে, তাতে তাদের দায়িত্ব অত্যন্ত গুরুতর ও বহুমাত্রিক। এই স্পর্শকাতর পরিস্থিতি ব্যাপক সহযোগিতা ও পৃষ্ঠপোষকতা দাবি করে, যার প্রতি সমাজের দানশীল ব্যক্তি ও সকল শ্রেণির মানুষের মনোযোগ দেওয়া উচিত।
আয়াতুল্লাহ আরাফি বর্তমান যুগে হাওজার দায়িত্ব অতীতের তুলনায় অমেয় বলে উল্লেখ করে বলেন: আজ হাওজার প্রতি প্রত্যাশা ও অর্পিত দায়িত্ব কোনোভাবেই পঞ্চাশ বছর আগের সঙ্গে তুলনীয় নয়। হাওজায় পরিচালিত সব কার্যক্রম ও প্রচেষ্টা সত্ত্বেও হয়তো আমরা আমাদের ওপর অর্পিত দায়িত্বের শতভাগের এক ভাগও যথাযথভাবে আদায় করতে পারছি না।
তিনি বিশ্বে ইসলামী বিপ্লবের উচ্চ মর্যাদার ওপর গুরুত্বারোপ করে বলেন: শহীদদের রক্ত, ইসলামী বিপ্লব এবং দানশীল ব্যক্তি ও সাধারণ মানুষের সমর্থনের বরকতে আমাদের সামনে বৈশ্বিক পর্যায়ে অনন্য দিগন্ত উন্মোচিত হয়েছে।
মুসলিম জাতিসমূহ ইসলামী মূল্যবোধের ওপর অটল রয়েছে এবং পিছু হটার জন্য প্রস্তুত নয়।
হাওজা ইলমিয়ার উচ্চ পরিষদের এই সদস্য বিশ্বে আহলে বাইত (আ.)-এর জ্ঞানের আকর্ষণের প্রতি ইঙ্গিত করে বলেন: যে শিক্ষার্থী নিষ্ঠার সঙ্গে এগিয়ে আসে, সে তাশায়্যুর বাণী এবং নাহজুল বালাগাহ ও সাহিফা সাজ্জাদিয়ার মতো গভীর শিক্ষাকে বিশ্ববাসীর কাছে পৌঁছে দিতে পারে। এটাই সেই বাস্তবতা, যা আমাদের শত্রুদের ভীত করে রেখেছে। কারণ, যদি আমাদের পথে বাধা সৃষ্টি না করা হয়, তবে আমাদের না অস্ত্রের প্রয়োজন আছে, না ক্ষেপণাস্ত্রের।
আয়াতুল্লাহ আরাফি আরও বলেন: বিশ্ব দিন দিন এ সত্য উপলব্ধি করছে যে আমরা যুদ্ধের ইচ্ছা পোষণ করি না; বরং আমরা নাহজুল বালাগাহ ও সাহিফা সাজ্জাদিয়ার বাণী পৌঁছে দেওয়ার দায়িত্ব পালন করছি।
আয়াতুল্লাহ আরাফির আওকাফ বিষয়ক দপ্তর ও হাওজা ইলমিয়ার দায়িত্বশীলদের সমাবেশে বক্তব্য:
বিশ্ব বুঝতে পারছে যে আমরা যুদ্ধের নই; বরং নাহজুল বালাগাহ ও সাহিফা সাজ্জাদিয়ার বাণীর বাহক!
হাওজা / হাওজা ইলমিয়ার পরিচালক ইসলামী বিপ্লব-পরবর্তী মহান পরিবর্তনের প্রতি ইঙ্গিত করে বলেন: আজ পরিস্থিতি সম্পূর্ণরূপে বদলে গেছে এবং যোগাযোগ নেটওয়ার্কের কারণে বিশ্ব পঞ্চাশ বছর আগের তুলনায় হাজার গুণ বেশি জটিল হয়ে উঠেছে। আহলে বাইত (আ.)-এর জ্ঞানের দ্বার বিশ্ববাসীর জন্য উন্মুক্ত হয়েছে এবং এসব জ্ঞানের বৈশ্বিক প্রয়োজন অভূতপূর্বভাবে বৃদ্ধি পেয়েছে।
আপনার কমেন্ট