মঙ্গলবার ১৭ ফেব্রুয়ারী ২০২৬ - ২০:৪৭
ধর্মীয় সমাবেশ ও মাহফিল আয়োজনের ক্ষেত্রে আলেমদের ভূমিকা উপেক্ষা করা উচিত নয়

হাওজা / আয়াতুল্লাহ মুহাম্মদ মাহদি শব জিন্দেদার বলেছেন: ইসলামী জ্ঞান ও শিক্ষার প্রচার-প্রসার, নৈতিকতার বিকাশ এবং ধর্মীয় শিক্ষার গভীরতা তুলে ধরা আলেমদের মৌলিক দায়িত্বের অন্তর্ভুক্ত। যদি ধর্মীয় সমাবেশ ও মাহফিল আয়োজনের ক্ষেত্রে ধীরে ধীরে আলেম, তালাবা (ধর্মীয় ছাত্র) এবং হাওজা ইলমিয়ার ফুযালাদের ভূমিকা উপেক্ষা করা হয় এবং তাদেরকে বক্তব্য ও ধর্মীয় জ্ঞান ব্যাখ্যার জন্য আমন্ত্রণ জানানো না হয়, তবে এই আচরণ দীর্ঘমেয়াদে নেতিবাচক ফল বয়ে আনবে।

হাওজা নিউজ এজেন্সি-র প্রতিবেদন অনুযায়ী, হাওজা ইলমিয়ার উচ্চ পরিষদের সচিব আয়াতুল্লাহ মুহাম্মদ মাহদি শব জিন্দেদার ইরানের রাজধানী তেহরানের মেয়র আলী রেজা জাকানি ও তাঁর সহযোগীদের সঙ্গে কোম শহরে অনুষ্ঠিত এক বৈঠকে ইসলামী ব্যবস্থায় লক্ষ্যভিত্তিক পরিকল্পনার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়ে বলেন: যেকোনো পরিকল্পনা স্বভাবতই সুস্পষ্ট ও নির্ধারিত লক্ষ্যভিত্তিক হওয়া উচিত। অর্থাৎ প্রথমে মূল লক্ষ্য নির্ধারণ করতে হবে, এরপর সেই লক্ষ্য বাস্তবায়নের জন্য পরিকল্পনা ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে।
তিনি বলেন: ইসলামী সরকার ও কল্যাণময় ইসলামী রাষ্ট্রও এই নীতির ব্যতিক্রম নয়। স্পষ্টভাবে নির্ধারণ করা জরুরি যে ইসলামী ব্যবস্থা কোন লক্ষ্যসমূহ অনুসরণ করছে এবং সেই লক্ষ্যগুলোর ভিত্তিতেই নীতিনির্ধারণ ও বাস্তব পদক্ষেপ গ্রহণ করা উচিত।
আয়াতুল্লাহ শব জিন্দেদার ইসলাম ও আহলে বাইত (আ.)-এর জ্ঞান ও লক্ষ্যসমূহ বর্ণনার পদ্ধতির দিকে ইঙ্গিত করে বলেন: ইসলামের শিক্ষণ পদ্ধতির একটি দিক হলো—কখনও উচ্চতর জ্ঞান, বিধান ও মহান লক্ষ্যসমূহ দোয়ার আকারে উপস্থাপন করা হয়। এই পদ্ধতিতে হৃদয়ের মনোযোগ, মহান আল্লাহর সঙ্গে ঘনিষ্ঠতা এবং তাঁর প্রতি ভালোবাসা জোরদার হয়; পাশাপাশি ঐশী লক্ষ্য ও জ্ঞানের দিকেও দিকনির্দেশনা প্রদান করা হয়।
তিনি পবিত্র রমজান মাসের কাছাকাছি সময়ে পাঠ করা “দোয়া ইফতিতাহ”-এর প্রসঙ্গ তুলে বলেন: এই দোয়ায় অত্যন্ত গভীর ও ব্যাপক জ্ঞান প্রার্থনার আকারে বর্ণিত হয়েছে। এই দোয়ার একটি গুরুত্বপূর্ণ বাক্য হলো:
«اللهم انا نرغب الیک فی دولة کریمة…»
অর্থাৎ, “হে আল্লাহ! আমরা আপনার নিকট এক মর্যাদাপূর্ণ রাষ্ট্রের প্রার্থনা করি…”
তিনি বলেন: “দৌলতে কারিমা” (মর্যাদাপূর্ণ রাষ্ট্র)-এর ধারণা কেবল ব্যক্তিগত ইবাদত যেমন নামাজ ও রোজার মধ্যে সীমাবদ্ধ নয়। দোয়া ইফতিতাহ আমাদের শিক্ষা দেয় যে দ্বীন কেবল বাহ্যিক ইবাদতের মধ্যে সীমাবদ্ধ নয়; বরং ইসলামী সমাজ এমন একটি শাসনব্যবস্থার প্রয়োজন অনুভব করে, যা ঐশী লক্ষ্যসমূহ বাস্তবায়নের জন্য উপযুক্ত পরিবেশ সৃষ্টি করতে সক্ষম।

আপনার কমেন্ট

You are replying to: .
captcha