বুধবার ১৮ ফেব্রুয়ারী ২০২৬ - ২২:০৭
মালদ্বীপের প্রেসিডেন্ট পবিত্র রমজান মাসের নৈতিক নির্দেশনা জারি করেছেন

হাওজা / মালদ্বীপের প্রেসিডেন্ট ড. মোহাম্মদ মুইজ্জু পবিত্র রমজান মাস উপলক্ষে এক ভাষণে এই মাসকে দেশের জন্য ইতিবাচক পরিবর্তন লিপিবদ্ধ করার এক অসাধারণ সুযোগ হিসেবে উল্লেখ করেছেন। তিনি বলেন, রমজান ১৪৪৭ হিজরি আমাদের জন্য গঠনমূলক দিকনির্দেশনার মাস হওয়া উচিত।

হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, মালদ্বীপের প্রেসিডেন্ট তার বক্তব্যে পবিত্র রমজান মাসের আগমন উপলক্ষে মালদ্বীপের জনগণ এবং সমগ্র মুসলিম উম্মাহকে শুভেচ্ছা জানান।
তিনি মালদ্বীপে এই মাসের ফরজ, আদব, বিধান, আইন ও নিয়মাবলি যথাযথভাবে পালনের ওপর গুরুত্বারোপ করেন এবং বলেন, এমন একটি সমাজ গঠন করা—যেখানে মানুষ দিনে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবে, শিশু ও কিশোরদের সঠিকভাবে লালন-পালন করা হবে এবং বয়োজ্যেষ্ঠদের সম্মান করা হবে—এটাই আমাদের নৈতিকতা ও রাষ্ট্র পরিচালনার মূল ভিত্তি।
তিনি এমন একটি সমাজকে আদর্শ হিসেবে বর্ণনা করেন, যা মাদকদ্রব্য ও অসুস্থ অভ্যাসমুক্ত এবং ইসলামী নীতি ও সাংস্কৃতিক মূল্যবোধ অনুসরণ করে।
ড. মোহাম্মদ মুইজ্জু আরও বলেন, সরকার রমজান মাসের মূল্যবোধকে সমুন্নত রাখার লক্ষ্যে যেকোনো কার্যক্রমকে সমর্থন করবে। 
তিনি আরও জোর দিয়ে বলেন, ইফতার ও সেহরির মতো সামাজিক ও পারিবারিক আয়োজনগুলো রমজানে সামাজিক সম্পর্ক, সহমর্মিতা ও ভালোবাসা জোরদার করে।

আপনার কমেন্ট

You are replying to: .
captcha