সোমবার ১৫ জুন ২০২৬ - ১৩:২৬
শোকের দিনগুলোতে সংগীত শোনার শরয়ি বিধান

মহররমসহ শোক ও শাহাদাতের দিনগুলোতে মুসলমানদের আচরণে শালীনতা, সংযম এবং ধর্মীয় অনুভূতির প্রতি শ্রদ্ধাবোধের প্রতিফলন ঘটানো উচিত।

হাওজা নিউজ এজেন্সি: মহররম শোকের আবহ সৃষ্টি হয়, তাই এ সময় সংগীত শোনার বিধান সম্পর্কে অনেকের মনে প্রশ্ন জাগে। এ বিষয়ে এক প্রশ্নের জবাব দিয়েছেন প্রখ্যাত মারজা আয়াতুল্লাহ নাসের মাকারিম শিরাজি।

প্রশ্ন: শোক ও শাহাদাতের দিনগুলোতে সংগীত শোনা কি জায়েজ?

উত্তর: যেসব সুর, গান ও সংগীত ভোগ-বিলাস, অনৈতিকতা ও পাপাচারের আসরের উপযোগী, সেগুলো হারাম; আর যেগুলো এ ধরনের আসরের উপযোগী নয়, সেগুলো বৈধ।

তবে শোক ও আজাদারির দিনগুলোতে হারাম সংগীত শোনার নিষিদ্ধতার গুরুত্ব আরও বেশি। এছাড়া, শরিয়তের দৃষ্টিতে বৈধ এমন সংগীতও যদি এসব দিনের শোকাবহ পরিবেশ ও ভাবগাম্ভীর্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ না হয়, তাহলে তা শোনা থেকে বিরত থাকাই অধিকতর শোভন ও উত্তম।

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha