হাওজা নিউজ এজেন্সি: কোমে ইসলামী বিপ্লবের শহীদ নেতার বিদায় ও দাফন অনুষ্ঠান উপলক্ষে গঠিত তথ্য কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে যে, মঙ্গলবার ১৬ তীর ১৪০৫ হিজরি শামসি, ভোর ৫টায় পবিত্র জামকারান মসজিদে আয়াতুল্লাহ উজমা আবদুল্লাহ জাওয়াদি আমুলীর ইমামতিতে জানাজার নামাজ আদায়ের মাধ্যমে আনুষ্ঠানিকতা শুরু হবে।
জানাজার নামাজ শেষে শোকযাত্রা পবিত্র হযরত ফাতিমা মাসুমা (সা.আ.)’র পবিত্র মাজার শরীফের দিকে অগ্রসর হবে। এ উপলক্ষে কোম নগরীর বাসিন্দাদের পাশাপাশি দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত জিয়ারতকারী ও শোকাহত মানুষের ব্যাপক উপস্থিতি প্রত্যাশা করা হচ্ছে।
আপনার কমেন্ট