হাওজা নিউজ এজেন্সি: অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামি প্রজাতন্ত্র ইরানের রাহবারের দফতরের বাংলাদেশস্থ প্রতিনিধি হুজ্জাতুল ইসলাম ড. মাহদী আলীজাদেহ মুসাভী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ইসলামি সেমিনারি, কোম (ইরান)-এর সিনিয়র শিক্ষক ও গবেষক হুজ্জাতুল ইসলাম সাইয়্যেদ মোস্তফা মুসাভী, ইরানের সর্বোচ্চ নেতার দপ্তরের সিনিয়র এক্সিকিউটিভ অফিসার জনাব কাসেম সাবানকারি, ঢাকাস্থ ইরানি কালচার সেন্টারের কালচারাল কাউন্সিলর জনাব মাহদী মৌলায়ি আরানি এবং বাংলাদেশ ওলামা কাউন্সিলের সেক্রেটারি হুজ্জাতুল ইসলাম আব্দুল কুদ্দুস বাদশা।

শোকসভার সভাপতিত্ব করেন হুজ্জাতুল ইসলাম সৈয়দ ইব্রাহিম খলিল রাজাভী।
অনুষ্ঠানে বক্তারা শহীদ আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী খামেনেয়ী (রহ.)’র জীবন, আদর্শ, নেতৃত্ব ও মুসলিম উম্মাহর জন্য তাঁর অবদান স্মরণ করেন। তাঁরা তাঁর আদর্শ অনুসরণের আহ্বান জানান এবং তাঁর রূহের মাগফিরাত ও উচ্চ মর্যাদা কামনা করে দোয়া করেন।

শোকসভায় স্থানীয় শিয়া-সুন্নি আলেম-ওলামা, ধর্মীয় ব্যক্তিত্ব, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিসহ বিপুলসংখ্যক মুসল্লি ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

আপনার কমেন্ট