হাওজা নিউজ এজেন্সি: অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মিনহাজ-উল-কুরআন ইন্টারন্যাশনাল বাংলাদেশ-এর জাতীয় নির্বাহী কমিটির সম্মানিত প্রেসিডেন্ট ব্রিগেডিয়ার জেনারেল খুরশীদ আলম (অব.)। তিনি বলেন, কারবালার শিক্ষা হলো সত্য, ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠায় অবিচল থাকা এবং যেকোনো অন্যায় ও জুলুমের বিরুদ্ধে দৃঢ় অবস্থান গ্রহণ করা। ইমাম হুসাইন (আ.)-এর আত্মত্যাগ কিয়ামত পর্যন্ত মানবতার জন্য প্রেরণার উৎস হয়ে থাকবে।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের জাতীয় নির্বাহী কমিটির সম্মানিত মহাসচিব অ্যাডভোকেট মুহাম্মাদ জাহাঙ্গীর আলম চৌধুরী রিজভী এবং পাবলিকেশন্স সেক্রেটারি মাওলানা ক্বারী মুহাম্মাদ আবুল খায়ের। তাঁরা তাঁদের বক্তব্যে বলেন, কারবালার মহান শিক্ষা ব্যক্তি, পরিবার ও সমাজজীবনে বাস্তবায়নের মাধ্যমে নৈতিক, আদর্শিক ও মানবিক মূল্যবোধসম্পন্ন সমাজ গঠন সম্ভব।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন আঞ্জুমানে পাঞ্জাতনী-খুলনার সভাপতি মাওলানা সাইয়্যেদ ইব্রাহিম খলিল রাজাভী। তিনি ইমাম হুসাইন (আ.) ও আহলে বাইতের প্রতি ভালোবাসা এবং কারবালার আদর্শ ধারণের গুরুত্ব তুলে ধরেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মিনহাজ-উল-কুরআন ইন্টারন্যাশনাল বাংলাদেশ-এর খুলনা বিভাগীয় প্রেসিডেন্ট মুহাম্মদ মাহমুদুর রহমান রাজা। তিনি সভাপতির বক্তব্যে কারবালার চেতনায় উদ্বুদ্ধ হয়ে ন্যায়, ইনসাফ ও মানবকল্যাণে আত্মনিয়োগের আহ্বান জানান।
পরে মিলাদ, কিয়াম ও দেশ, জাতি এবং সমগ্র মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ মুনাজাত অনুষ্ঠিত হয়। মুনাজাত পরিচালনা করেন মিনহাজ-উল-কুরআন ইন্টারন্যাশনাল বাংলাদেশ-এর খুলনা বিভাগের সম্মানিত ভাইস প্রেসিডেন্ট হযরত মাওলানা মুহাম্মদ ইব্রাহীম ফয়জুল্লাহ সাহেব।
মাহফিলে বিভিন্ন শ্রেণি-পেশার ধর্মপ্রাণ মুসল্লি, আলেম-ওলামা, সুধীজন ও সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আপনার কমেন্ট