হাওজা নিউজ এজেন্সি: ‘আরবাঈনের পদযাত্রা শেষে ইমাম হুসাইন (আ.) কাছে জিয়ারতকারীদের সর্বোত্তম প্রার্থনা কী হওয়া উচিত’—এমন এক প্রশ্নের জবাবে আল্লামা আয়াতুল্লাহ মিসবাহ ইয়াযদী (রহ.) বলেন— হলো আবেগ, অনুভূতি ও উদ্দীপনার সময়। তাই যতটা সম্ভব পথ চলতে চলতে বারবার বলুন, ‘ইয়া হুসাইন!’
আপনার একমাত্র প্রার্থনা হোক—
“আমি আর কিছুই চাই না; শুধু চাই, এই সফর থেকে ফিরে যাওয়ার সময় আপনার প্রতি আমার ভালোবাসা যেন আগের চেয়ে আরও বেড়ে যায়।”
কারণ, এই ভালোবাসা এমন এক অমূল্য রত্ন, যার সঙ্গে পৃথিবীর কোনো কিছুরই তুলনা হয় না। দুনিয়াবি প্রয়োজনগুলো এর তুলনায় তুচ্ছ।
নির্মল ভালোবাসা হলো—মানুষ তার প্রিয় সত্তার কাছে নিজের জন্য কিছুই চায় না; বরং তিনি যা ভালোবাসেন, কেবল তাই কামনা করে।
অতএব, সাইয়্যিদুশ শুহাদা ইমাম হুসাইন (আ.)-এর কাছে সর্বোচ্চ প্রার্থনা হবে—তিনি যেন আল্লাহর কাছে আপনার জন্য দোয়া করেন, যাতে আল্লাহ আপনার অন্তরে তাঁর প্রতি এবং তাঁর সকল আওলিয়ার প্রতি ভালোবাসা আরও বৃদ্ধি করে দেন।
আপনার কমেন্ট