হাওজা নিউজ এজেন্সি: আয়াতুল্লাহ কাশমিরি (রহ.) নাজাফে আশরাফে হাজ আকা মোস্তফা খোমেনির (রহ.) সঙ্গে তাঁর সাক্ষাতের একটি ঘটনা বর্ণ করেছেন। তিনি বলেন, হাজ আকা মোস্তফা নিয়মিত জিকিরে মশগুল থাকতেন। একদিন তিনি তাঁকে জিজ্ঞেস করেন, তিনি কোন জিকির পাঠ করছেন। উত্তরে মোস্তফা খোমেনি (রহ.) জানান, তিনি সূরা তাওহিদ পাঠ করছেন।
এরপর তিনি জানান, তাঁর পিতা ইমাম খোমেনি (রহ.) তাঁকে প্রতিদিন এক হাজার বার সূরা ‘কুল হুয়াল্লাহু আহাদ’ পাঠ করতে এবং এর সওয়াব আমিরুল মুমিনীন হযরত আলী (আ.)-এর প্রতি হাদিয়া করতে নির্দেশ দিয়েছিলেন।
আয়াতুল্লাহ কাশমিরি (রহ.) বলেন, “নাজাফে আশরাফে হাজ আকা মোস্তফা খোমেনি (রহ.) প্রায়ই আমার কাছে আসতেন এবং নিয়মিত জিকিরে মশগুল থাকতেন। একদিন আমি তাঁকে জিজ্ঞেস করলাম, ‘আকা মোস্তফা! আপনি কোন জিকির পাঠ করছেন?’
তিনি বললেন, ‘আমি সূরা তাওহিদ পাঠ করছি।’ এরপর তিনি বললেন, ‘আমার পিতা বলেছেন, প্রতিদিন এক হাজার বার “কুল হুয়াল্লাহু আহাদ” পাঠ করবে এবং এর সওয়াব হযরত আমিরুল মুমিনীন (আ.)-এর প্রতি হাদিয়া করবে। কারণ, আমিরুল মুমিনীন (আ.) তাওহিদের মূলস্বরূপ।’”
প্রতিবেদনে বলা হয়েছে, এই বর্ণনা ইমাম খোমেনি (রহ.)-এর হযরত আলী (আ.)-এর প্রতি গভীর আধ্যাত্মিক ভালোবাসা ও শ্রদ্ধা এবং তাওহিদের সঙ্গে বেলায়েতে আলাভির আধ্যাত্মিক সম্পর্কের প্রতি তাঁর বিশেষ দৃষ্টিভঙ্গির একটি দৃষ্টান্ত তুলে ধরে।
আপনার কমেন্ট