শনিবার ১২ সেপ্টেম্বর ২০২৬ - ০৬:৪৬
আল্লাহর ভয়ে গুনাহ ত্যাগের পুরস্কার

মহানবী হযরত মুহাম্মদ (সা.) এক হাদিসে আল্লাহর ভয়ে গুনাহ থেকে বিরত থাকার মহান পুরস্কারের কথা উল্লেখ করেছেন।

হাওজা নিউজ এজেন্সি: মহানবী (সা.) বলেছেন,

مَنْ تَرَكَ مَعْصِيَةً لِلَّهِ مَخَافَةَ اللَّهِ تَبَارَكَ وَتَعَالَى أَرْضَاهُ اللَّهُ يَوْمَ الْقِيَامَةِ.

যে ব্যক্তি আল্লাহর ভয়ে এবং তাঁর সন্তুষ্টির জন্য কোনো গুনাহ ত্যাগ করে, কিয়ামতের দিন আল্লাহ তাকে সন্তুষ্ট করবেন।
[উসুলে কাফি, খণ্ড ৩, পৃষ্ঠা ১২৮]

এই হাদিসে বোঝানো হয়েছে, আল্লাহর ভয় থেকে কোনো গুনাহ পরিত্যাগ করাও ইবাদতের অন্তর্ভুক্ত। মানুষ যখন আল্লাহর সন্তুষ্টিকে নিজের প্রবৃত্তি ও গুনাহের আকর্ষণের ওপর প্রাধান্য দেয়, তখন তার এই আত্মসংযমের জন্য আল্লাহ তাআলা আখিরাতে তাকে পুরস্কৃত করবেন।

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha