শুক্রবার ১৮ সেপ্টেম্বর ২০২৬ - ০৯:২৬
একে অপরের জন্য ইস্তিগফারের গুরুত্ব

ইমাম মাহদী (আ.ফা.)-এর একটি বর্ণনায় মুমিনদের একে অপরের জন্য ক্ষমা প্রার্থনা (ইস্তিগফার) করার গুরুত্ব এবং প্রকৃত শিয়াদের বৈশিষ্ট্য তুলে ধরা হয়েছে।

হাওজা নিউজ এজেন্সি: ইমামে যামানা হযরত মাহদী (আ.ফা.) বলেন,

یَا ابْنَ الْمَهْزِیَارِ! لَوْلَا اسْتِغْفَارُ بَعْضِکُمْ لِبَعْضٍ، لَهَلَکَ مَنْ عَلَیْهَا، إِلَّا خَوَاصَّ الشِّیعَةِ الَّتِی تَشْبَهُ أَقْوَالُهُمْ أَفْعَالَهُمْ.

হে ইবনে মাহজিয়ার! তোমাদের একে অপরের জন্য ক্ষমা প্রার্থনা না থাকলে, পৃথিবীতে বসবাসকারী সবাই ধ্বংস হয়ে যেত। তবে সেই বিশেষ শিয়ারা ব্যতীত, যাদের কথাবার্তা ও কাজকর্ম পরস্পরের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।
[মুসতাদরাকুল ওয়াসায়েল, খণ্ড ৫, পৃষ্ঠা ২৪৭, হাদিস ৫৭৯৫]

শিক্ষণীয় দিক
এই বাণীতে মুমিনদের পরস্পরের জন্য ইস্তিগফার করার গুরুত্ব তুলে ধরা হয়েছে। পাশাপাশি প্রকৃত শিয়াদের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হিসেবে কথা ও কাজের মধ্যে সামঞ্জস্য থাকার কথা উল্লেখ করা হয়েছে।

আল্লাহ তাআলা আমাদের সবাইকে পরস্পরের জন্য ক্ষমা প্রার্থনা করার এবং নিজেদের কথা ও কাজের মধ্যে সামঞ্জস্য বজায় রাখার তাওফিক দান করুন।

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha