বৃহস্পতিবার ১ অক্টোবর ২০২৬ - ১৬:০৫
ইমাম হুসাইনের (আ.) জন্য শোক, মাতম ও ক্রন্দনের ফযীলত

ইমাম হুসাইন (আ.)-এর শাহাদাতের স্মরণে শোক, মাতম ও ক্রন্দনকে আহলে বাইত (আ.)-এর রেওয়ায়েতে বিশেষ মর্যাদাপূর্ণ আমল হিসেবে তুলে ধরা হয়েছে।

হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, ইমাম হুসাইনের (আ) জন্য শোক, মাতম ও ক্রন্দনের ফযীলত: ইমাম সাদিক্ব (আ) তার এক দু'আয় বলেছেন:".....(হে আল্লাহ!) আপনি ঐ সব মুখমণ্ডলের ওপর রহম (দয়া) করুন (আমাদের যিয়ারতের উদ্দেশ্যে সফর কালে) যেগুলোকে সূর্যের উত্তাপ পরিবর্তিত করে দিয়েছে, আপনি ঐ সব গাল বা গণ্ড দেশের ওপর রহম করুন যেগুলো আবূ আব্দিল্লাহ ইমাম হুসাইনের (আ) কবরের (মাটির) ওপর স্থাপন করত গড়াগড়ি দেওয়ান ও মাটি মাখান হয়েছে।

ঐ সব চোখের ওপর রহম করুন যেগুলো থেকে আমাদের স্মরণে দয়া ও রহমতের অশ্রু ঝরেছে ও প্রবাহিত হয়েছে।ঐ সব হৃদয় ও ক্বলবের ওপর আপনি রহম করুন যেগুলো আমাদের জন্য তীব্র শোকাহত ও দগ্ধ হয়েছে।

আমাদের জন্য যে ফরিয়াদ ও বিলাপ করা হয়েছে সেটার জন্য ফরিয়াদ ও বিলাপ কারীকে রহম করুন।

হে আল্লাহ!আমি আপনার কাছে ঐ সকল প্রাণ ও দেহ সমূহকে (অর্থাৎ শোকাহত শোক পালনকারীদেরকে) আমানত হিসেবে সোপর্দ করছি মহা পিপাসার দিবসে হাওযে কাওসারের ওপর তাদের সাথে আমাদের কৃত ওয়াদা ও প্রতিশ্রুতি পূর্ণ করা পর্যন্ত।

(সূত্র: আল-কাফী, খ:৪, পৃ:৫৮৩; আল-ওয়াসায়িল, খ:১৪, পৃ:৪১১)

অনুবাদ: মুহাম্মদ মুনীর হুসাইন খান

আপনার কমেন্ট

You are replying to: .
captcha