শনিবার ৩ অক্টোবর ২০২৬ - ০৮:৪৩
মুমিনের দুঃখ-কষ্টের প্রতিদান

মুমিনের জীবনে আসা কষ্ট, অসুস্থতা, দুঃখ ও দুশ্চিন্তা আল্লাহর কাছে বৃথা যায় না। এসব কষ্টের বিনিময়ে আল্লাহ মুমিনের কিছু গুনাহ ক্ষমা করে দেন। এ বিষয়ে রাসুলুল্লাহ ﷺ একটি গুরুত্বপূর্ণ হাদিসে সুসংবাদ দিয়েছেন।

হাওজা নিউজ এজেন্সি: রাসুলুল্লাহ ﷺ বলেছেন,

مَا أَصَابَ الْمُؤْمِنَ مِنْ نَصَبٍ وَلَا وَصَبٍ وَلَا حَزَنٍ حَتَّی الْهَمُّ یَهُمُّهُ إِلَّا کَفَّرَ اللَّهُ بِهِ عَنْهُ مِنْ سَیِّئَاتِهِ.

মুমিনের ওপর যে ক্লান্তি, অসুস্থতা, দুঃখ বা দুশ্চিন্তা আসে—এমনকি যে চিন্তাও তাকে পীড়িত করে—এর মাধ্যমে আল্লাহ তার কিছু গুনাহ মাফ করে দেন।

[তুহাফুল উকূল, পৃষ্ঠা ৩৮]

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha