মঙ্গলবার ১৩ অক্টোবর ২০২৬ - ১১:৪০
পারস্য উপসাগর ও হরমুজ প্রণালিতে বিদেশি কারও হস্তক্ষেপের অধিকার নেই: আইআরজিসি প্রধান

হাওজা নিউজ এজেন্সি— পারস্য উপসাগর ও হরমুজ প্রণালিতে কোনো বহিরাঞ্চলীয় শক্তির হুমকি সৃষ্টি, আধিপত্য বিস্তার কিংবা হস্তক্ষেপের অধিকার নেই বলে মন্তব্য করেছেন ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) প্রধান মেজর জেনারেল আহমদ ওয়াহিদি।

মঙ্গলবার (১৩ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি এ কথা বলেন বলে জানিয়েছে ইরানের মেহের নিউজ এজেন্সি (এমএনএ)।

পোস্টে মেজর জেনারেল আহমদ ওয়াহিদি স্পষ্টভাবে উল্লেখ করেন, পারস্য উপসাগর ও হরমুজ প্রণালিতে কোনো বহিরাঞ্চলীয় শক্তির হুমকি দেওয়া, আধিপত্যমূলক উপস্থিতি বজায় রাখা কিংবা হস্তক্ষেপ করার অধিকার নেই।

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha