ফোনালাপে দুই নেতা লেবানন ও মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে মতবিনিময় করেন। এ সময় আরাকচি লেবাননের বিরুদ্ধে ইসরায়েলি শাসকগোষ্ঠীর হামলা ও আগ্রাসন বন্ধের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে দেশটির দক্ষিণাঞ্চলে দখলদারত্বের অবসান ঘটানোর আহ্বান জানান তিনি।
আরাকচি সাম্প্রতিক দিন ও সপ্তাহগুলোতে এ বিষয়ে ইরানের নেওয়া বিভিন্ন কূটনৈতিক উদ্যোগ ও প্রচেষ্টা সম্পর্কে লেবাননের প্রেসিডেন্টকে অবহিত করেন।
অন্যদিকে, লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন আঞ্চলিক সংকট নিরসনে কূটনৈতিক সমাধানকে অগ্রাধিকার দেওয়ার ওপর গুরুত্ব দেন।
ফোনালাপে ইরান ও লেবাননের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করা এবং দুই দেশের কর্মকর্তাদের মধ্যে যোগাযোগ ও সংলাপ অব্যাহত রাখার বিষয়েও আলোচনা হয়।
আপনার কমেন্ট