হাওজা নিউজ এজেন্সি: স্থানীয় একটি অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে বিগ্রেডিয়ার জেনারেল হাসান হাসানজাদেহ ইরাকের বিরুদ্ধে আট বছরব্যাপী পবিত্র প্রতিরক্ষা যুদ্ধে শহীদদের পাশাপাশি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চাপিয়ে দেওয়া সাম্প্রতিক যুদ্ধগুলোতে শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান।
তিনি বলেন, “ইরানি জাতি যদি তাদের ঈমান ও প্রস্তুতি বজায় রাখে, তাহলে শত্রুপক্ষ হিসাব-নিকাশে বারবার ব্যর্থ হবে।”
ইরানের ওপর চাপিয়ে দেওয়া ১২ ও ৪০ দিনের দুটি যুদ্ধের সময় শত্রুপক্ষের জটিল ও সুপরিকল্পিত ষড়যন্ত্রের কথা উল্লেখ করেন তিনি। তাঁর ভাষ্য অনুযায়ী, এসব ষড়যন্ত্রের লক্ষ্য ছিল ইসলামি শাসনব্যবস্থার পতন ঘটানো, ইসলামি বিপ্লবের নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী খামেনেয়ী ও শীর্ষস্থানীয় সামরিক কমান্ডারদের হত্যা করা এবং ইরানের ক্ষেপণাস্ত্রব্যবস্থা, আকাশ প্রতিরক্ষাব্যবস্থা, পারমাণবিক স্থাপনা ও অবকাঠামো ধ্বংস করা।
জেনারেল হাসান হাসানজাদেহ বলেন, “মহান আল্লাহর সাহায্যের ওপর ভরসা করে শত্রুপক্ষ শুধু তাদের অশুভ লক্ষ্য অর্জনেই ব্যর্থ হয়নি, বরং ইসলামি ইরান দৃঢ়তা ও কর্তৃত্বের সঙ্গে মাথা উঁচু করে দাঁড়িয়েছে এবং শত্রুকে চূর্ণকারী ও বেদনাদায়ক জবাব দিয়েছে।”
বক্তব্যের অন্য অংশে যুদ্ধের সময় ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) উল্লেখযোগ্য অর্জন তুলে ধরেন তিনি। এ সময় বিপুল পরিমাণ ক্ষেপণাস্ত্র ও ড্রোন উৎপাদনের পাশাপাশি যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধে ইসলামি যোদ্ধাদের নেওয়া বিভিন্ন উদ্যোগের প্রশংসা করেন। তিনি যুক্তরাষ্ট্রকে ‘মহাশয়তান’ বলে অভিহিত করেন।
বক্তব্যের শেষে শত্রুপক্ষের মোকাবিলায় সবাইকে ঐক্য, সম্প্রীতি, ঈমান ও প্রস্তুতি বজায় রাখার আহ্বান জানান আইআরজিসির এই কমান্ডার।
আপনার কমেন্ট