হাওজা নিউজ এজেন্সি’র প্রতিবেদকের সঙ্গে আলাপকালে পবিত্র কোরআনের আলোকে আধিপত্যবাদের ধারণা ব্যাখ্যা করে তিনি বলেন, কোরআনের পরিভাষায় আধিপত্যবাদ বলতে একধরনের শ্রেষ্ঠত্বের মনোভাব ও আত্মঅহমিকাকে বোঝায়, যা বাস্তবে অন্যের ওপর কর্তৃত্ব প্রতিষ্ঠা এবং তাদের অধিকার ক্ষুণ্ন করার দিকে পরিচালিত করে।
বিশ্বব্যাপী আধিপত্যবাদের প্রকৃতি সম্পর্কে শহীদ ইমামের দৃষ্টিভঙ্গি তুলে ধরে তিনি বলেন, আধিপত্যবাদের মূল বৈশিষ্ট্য হলো আত্মঅহমিকা এবং বিভিন্ন জাতির স্বার্থ ও সম্পদের ওপর হস্তক্ষেপ। তাই এটি কেবল শ্রেষ্ঠত্বের মানসিকতা কিংবা দাবি নয়; বরং আধিপত্যবাদী শক্তিগুলোর রাজনৈতিক ও বাস্তব কর্মকাণ্ডে বিভিন্ন দেশের স্বাধীনতায় হস্তক্ষেপ, জনগণের অধিকার লঙ্ঘন এবং তাদের সম্পদ লুণ্ঠনের মাধ্যমে প্রকাশ পায়।
বিশ্বের কিছু পরাশক্তির সভ্যতা ও মানবিক মূল্যবোধের দাবির দ্বিচারিতার সমালোচনা করে তিনি বলেন, বর্তমানে কিছু দেশ নিজেদের সভ্য ও মানবিক মূল্যবোধের রক্ষক হিসেবে পরিচয় দিলেও বাস্তবে তাদের রাজনৈতিক ব্যবস্থা ও কর্মকাণ্ডে প্রাতিষ্ঠানিক অজ্ঞতা এবং আধিপত্য বিস্তারের মানসিকতা গভীরভাবে প্রোথিত। একই সঙ্গে তারা মানবতাবিরোধী অপরাধ ও মানবিক মূল্যবোধ লঙ্ঘনের সঙ্গে জড়িত। এ বৈপরীত্য প্রমাণ করে, কেবল সভ্যতার দাবি আন্তর্জাতিক ব্যবস্থায় সত্য ও ন্যায়বিচার যাচাইয়ের মানদণ্ড হতে পারে না।
আধিপত্যবাদী ব্যবস্থার বিরুদ্ধে প্রতিরোধে ইসলামী প্রজাতন্ত্র ইরানের অবস্থান তুলে ধরে তিনি বলেন, আধিপত্যবাদী শক্তিগুলোর চাপ ও অন্যায়ের মুখেও ইসলামী প্রজাতন্ত্র ইরান নির্যাতিত অবস্থায় থেকেও দৃঢ়তার সঙ্গে কোরআনের নির্দেশনা ও ঐতিহাসিক দায়িত্ব পালনের অংশ হিসেবে এই অন্যায় ব্যবস্থার বিরুদ্ধে প্রতিরোধের পতাকা তুলে ধরেছে।
তিনি আরও বলেন, আধিপত্যবাদের বিরুদ্ধে প্রতিরোধ ধর্মীয় শিক্ষা ও মানবীয় প্রকৃতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। কারণ কোনো ধর্মীয় বা মানবিক যুক্তিই অন্যের ওপর কর্তৃত্ব প্রতিষ্ঠা, জনগণের অধিকার হরণ কিংবা মানুষের মর্যাদা ক্ষুণ্ন করাকে সমর্থন করে না। এ দৃষ্টিকোণ থেকে আধিপত্যবাদের বিরুদ্ধে অবস্থান কেবল রাজনৈতিক বিষয় নয়; বরং এটি বিশ্বাসগত ভিত্তি ও মানবিক দায়িত্ববোধ থেকে উৎসারিত।
প্রতিবেদনের শেষাংশে সমসাময়িক বিশ্বে সত্য ও ঐশী মূল্যবোধের বিপন্ন অবস্থার কথা উল্লেখ করে তিনি আধিপত্যবাদী শক্তিগুলোর কর্মকাণ্ড সম্পর্কে সচেতন ও সতর্ক থাকার পাশাপাশি মানবিক মর্যাদা রক্ষায় গুরুত্বারোপ করেন।
আপনার কমেন্ট