তিনি বলেন, আঞ্চলিক হুমকি, ইসরায়েলের পারমাণবিক সক্ষমতা এবং বিশ্বশক্তিগুলোর দ্বিমুখী নীতির প্রেক্ষাপটে ইরানের পারমাণবিক নীতি নির্ধারণে জাতীয় নিরাপত্তা ও কৌশলগত স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। এ ক্ষেত্রে একটি সক্রিয়, সমন্বিত ও বহুমাত্রিক কৌশল গ্রহণ করা প্রয়োজন।
আয়াতুল্লাহ দোররি নাজাফাবাদি আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) ভূমিকার ওপর গুরুত্বারোপ করে বলেন, সংস্থাটির কার্যক্রমে বৈষম্যহীনতা ও নিরপেক্ষতা নিশ্চিত করতে হবে। একই সঙ্গে পারমাণবিক প্রতিশ্রুতি ও বাধ্যবাধকতা পালনের ক্ষেত্রে পারস্পরিকতার নীতি অনুসরণ করা প্রয়োজন।
তিনি পরমাণু সমঝোতা বা জেসিপিওএ বাস্তবায়নের প্রসঙ্গ তুলে ধরেন এবং ইসরায়েলের পারমাণবিক অস্ত্র নিরস্ত্রীকরণের প্রয়োজনীয়তার কথা বলেন। পাশাপাশি জাতীয় নিরাপত্তা ও প্রতিরোধক্ষমতা নিশ্চিত করার স্বার্থে প্রয়োজনীয় বিকল্পগুলো বিবেচনায় রাখার ওপর গুরুত্ব দেন।
তিনি আরও বলেন, শান্তিপূর্ণ পারমাণবিক প্রযুক্তির ব্যবহার এবং পারমাণবিক অস্ত্র তৈরি—এ দুটি বিষয়কে পৃথকভাবে দেখতে হবে। দেশের স্বার্থ ও নিরাপত্তা রক্ষায় বৈজ্ঞানিক, রাজনৈতিক, কূটনৈতিক, অর্থনৈতিক ও প্রতিরক্ষা সক্ষমতার সমন্বিত ব্যবহার নিশ্চিত করা জরুরি।
আপনার কমেন্ট