মঙ্গলবার ১৭ নভেম্বর ২০২৬ - ০০:৪২
বসনিয়া ও হার্জেগোভিনা সফরে আয়াতুল্লাহ আরাফি

বসনিয়া ও হার্জেগোভিনার প্রধান আলেমের আনুষ্ঠানিক আমন্ত্রণে দেশটি সফর করেছেন ইরানের হাওজায়ে ইলমিয়া তথা ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান আয়াতুল্লাহ আলী রেজা আরাফি। দেশটির নতুন প্রধান আলেমের নিয়োগের অনুমোদন উপলক্ষে আয়োজিত ‘মেনশুর’ (সনদ প্রদান) অনুষ্ঠানে অংশ নিতে তিনি এ সফর করেন।

হাওজা নিউজ এজেন্সি’র আন্তর্জাতিক বিভাগ জানিয়েছে, তিন দিনের এ সফরে আয়াতুল্লাহ আরাফি নিয়োগ অনুমোদন অনুষ্ঠানে অংশগ্রহণের পাশাপাশি দেশটির ধর্মীয়, শিক্ষাবিদ ও রাজনৈতিক ব্যক্তিত্বদের সঙ্গে সাক্ষাৎ করেন। এ ছাড়া তিনি বিভিন্ন সাংস্কৃতিক ও ধর্মীয় প্রতিষ্ঠান পরিদর্শন করেন এবং শিয়া ও মুসলিম সম্প্রদায়ের সঙ্গে বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন।

সফরকালে তিনি বসনিয়া ও হার্জেগোভিনার সাবেক প্রেসিডেন্ট এবং দেশটির স্বাধীনতার পর প্রথম প্রেসিডেন্ট প্রয়াত আলিয়া ইজেতবেগোভিচের ছেলে বাকির ইজেতবেগোভিচের সঙ্গে সাক্ষাৎ করেন। তিনি দেশটির ডেমোক্রেটিক অ্যাকশন পার্টিরও নেতা। এ ছাড়া সাবেক প্রেসিডেন্ট শফিক জাফেরোভিচ, নবনিযুক্ত প্রধান আলেম শেখ নেজাদ গ্রাবুস, সাবেক প্রধান আলেম শেখ হুসেইন কাভাজোভিচ এবং সাবেক প্রধান আলেম শেখ মুস্তফা সিরিচের সঙ্গেও বৈঠক করেন আয়াতুল্লাহ আরাফি।

বসনিয়া ও হার্জেগোভিনা সফরে আয়াতুল্লাহ আরাফি

এ ছাড়া বসনিয়ায় ইরানের ইসলামি প্রজাতন্ত্রের প্রতিনিধিত্বকারী প্রতিষ্ঠানগুলো পরিদর্শন করে সেখানকার সর্বশেষ কার্যক্রম সম্পর্কে অবহিত হন তিনি। একই সঙ্গে ইরানের হাওজায়ে ইলমিয়াগুলোর সঙ্গে বসনিয়ার সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর পারস্পরিক সহযোগিতা সম্প্রসারণের সম্ভাবনাও পর্যালোচনা করেন।

সফরে বসনিয়ার বুদ্ধিবৃত্তিক ও বৈজ্ঞানিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে বিশেষজ্ঞ পর্যায়ের বৈঠকে অংশ নেওয়ার পাশাপাশি শিয়া ও মুসলিম সম্প্রদায়ের বিভিন্ন সমাবেশে বক্তব্য দেন আয়াতুল্লাহ আরাফি। এসব বক্তব্যে তিনি হযরত ফাতিমা যাহরা (সা.আ.)-এর শাহাদাত, শহীদ ইমামের শাহাদাত এবং সাম্প্রতিক দুটি যুদ্ধে বিজয়ের ঘটনাপ্রবাহ তুলে ধরেন।

বসনিয়া ও হার্জেগোভিনা সফরে আয়াতুল্লাহ আরাফি

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha