রবিবার ২২ নভেম্বর ২০২৬ - ১২:৫৫
ট্রাম্পকে জেনারেল রেজায়ি: সেকেলে ছবি দিয়ে পুরোনো বিশ্বব্যবস্থা ফিরিয়ে আনা যাবে না

দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ পর্যায়ে তেহরান ও ইয়াল্টা সম্মেলনের মাধ্যমে বিশ্বব্যবস্থার ক্ষমতার ভারসাম্য নির্ধারণে তৎকালীন পরাশক্তিগুলোর ভূমিকার প্রসঙ্গ টেনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমালোচনা করেছেন ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব মেজর জেনারেল মোহসেন রেজায়ি। তিনি বলেছেন, বর্তমান বিশ্বপরিস্থিতি ও ক্ষমতার সমীকরণ অতীতের চেয়ে ভিন্ন; তাই সেকেলে ছবি দেখিয়ে পুরোনো বিশ্বব্যবস্থা ফিরিয়ে আনার সুযোগ নেই।

হাওজা নিউজ এজেন্সি: রোববার (২২ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জেনারেল রেজায়ি লেখেন, ‘বিশ্ব বদলে গেছে। সেকেলে ছবি দেখিয়ে আপনি (ট্রাম্প) পুরোনো বিশ্বব্যবস্থা ফিরিয়ে আনতে পারবেন না!’

তিনি আরও বলেন, ২০২৬ সালের ইরান ১৯৪৩ সালের তেহরান সম্মেলন কিংবা ১৯৪৫ সালের ইয়াল্টা সম্মেলনের সময়কার ইরান নয়। একইভাবে ২০২৬ সালের যুক্তরাষ্ট্রও সেই সময়ের আমেরিকা নয়। এটি এখন বিজয়ী রাষ্ট্র নয়, বরং একটি পরাজিত রাষ্ট্রে পরিণত হয়েছে।

এর আগে গত ১১ নভেম্বর জেনারেল মোহসেন রেজায়ি বলেছিলেন, ইরানের বিরুদ্ধে নতুন করে কোনো আগ্রাসন চালানো হলে তার পাল্টা জবাবে ইউরোপে অবস্থিত যুক্তরাষ্ট্রের নির্দিষ্ট কিছু সামরিক ঘাঁটিতে হামলা চালাতে পারে ইরানের সশস্ত্র বাহিনী।

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha