আল-মাসিরাহর বরাতে হাওজা নিউজ এজেন্সি’র প্রতিবেদনে বলা হয়েছে, ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি বলেছেন, মক্কার প্রতি কোনো ধরনের হুমকি নেই। একই সঙ্গে তিনি এ বিষয়ে সৌদি আরবের দাবিও প্রত্যাখ্যান করেছেন।
জেনারেল সারি বলেছেন, মক্কা অঞ্চলের জন্য একমাত্র হুমকি আসছে সৌদি আরবের নিজের কাছ থেকেই।
তিনি বলেন, ইয়েমেনের জনগণের কাছে মক্কা এবং ইসলামের সব পবিত্র স্থান অত্যন্ত সম্মানিত ও পবিত্র।
মক্কা অঞ্চলে বিপদের আশঙ্কা নিয়ে সৌদি প্রচারণাকে নির্লজ্জ মিথ্যাচার আখ্যা দিয়ে জেনারেল সারি বলেন, ইয়েমেনের সামরিক অভিযানগুলো সৌদি তেল স্থাপনা ও সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্য করে পরিচালিত হয়।
সৌদি আরবের একটি উদ্ধার সংস্থা মক্কা অঞ্চলের জন্য বিপদসংকেত জারি করেছে বলে দাবি করার কয়েক ঘণ্টা পর তিনি এসব মন্তব্য করেন।
আপনার কমেন্ট