হাওজা নিউজ এজেন্সি: সোমবার দেশের পশ্চিম ও উত্তর-পশ্চিমাঞ্চলে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্যকালে মেজর জেনারেল হাতামি বলেন, “ইরান শত্রুদের ষড়যন্ত্র ও দুঃসাহসিক কর্মকাণ্ডের পরীক্ষাক্ষেত্র নয়।”
তিনি বলেন, শহীদ ইসলামী বিপ্লবের নেতা আয়াতুল্লাহ সৈয়্যেদ আলী খামেনেয়ীর নির্দেশনায় সেনাবাহিনীর জন্য চারটি মৌলিক কৌশল নির্ধারণ করা হয়েছিল। এগুলো হলো—সশস্ত্র বাহিনীর মধ্যে সমন্বয় ও সহযোগিতা জোরদার করা, ইরানের সেনাবাহিনীর যুদ্ধ সক্ষমতা বৃদ্ধি, জ্ঞান ও আধ্যাত্মিক উৎকর্ষ সাধন এবং সামরিক সদস্যদের জীবনযাত্রার মানোন্নয়ন। তিনি বলেন, “আজ স্পষ্ট যে, ভবিষ্যৎ হুমকি মোকাবিলার প্রস্তুতির মূল ভিত্তি এই চারটি কৌশল।”
যুদ্ধ কেবল অস্ত্র ও সামরিক সরঞ্জাম ব্যবহারের বিষয় নয় উল্লেখ করে তিনি বলেন, “আজকের যুদ্ধ হলো জাতির ইচ্ছাশক্তি, চিন্তাশক্তি ও প্রতিরোধক্ষমতার যুদ্ধ।” শত্রুরা তাদের কু-উদ্দেশ্য বাস্তবায়নে ব্যর্থ হলেও ইরানের বিরুদ্ধে নতুন নতুন হুমকি সৃষ্টি ও ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। তাই শত্রুর স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি কর্মকাণ্ড ইরান নিয়মিত পর্যবেক্ষণ করছে এবং সম্ভাব্য যেকোনো পরিস্থিতি মোকাবিলায় সর্বশক্তি দিয়ে প্রস্তুত রয়েছে।
তিনি আরও বলেন, ঈমান, অভিজ্ঞতা, প্রস্তুতি এবং ইরানের মহান জনগণের অটুট সমর্থনের ওপর নির্ভর করে দেশটির শক্তিশালী সশস্ত্র বাহিনী যেকোনো আগ্রাসনের জবাব দৃঢ়ভাবে দেবে। একইসঙ্গে দেশের স্বাধীনতা, ভৌগোলিক অখণ্ডতা ও জাতীয় নিরাপত্তা রক্ষায় তারা সর্বোচ্চ শক্তি প্রয়োগ করবে।
আপনার কমেন্ট