হাওজা নিউজ এজেন্সি’র প্রতিবেদনে বলা হয়েছে, তাঁর কার্যালয় থেকে প্রকাশিত এক শোকবার্তায় ইন্তেকালের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। শোকবার্তাটি নিচে তুলে ধরা হলো:
بِسْمِ اللَّهِ الرَّحْمٰنِ الرَّحِیمِ
إِنَّا لِلَّهِ وَإِنَّا إِلَیْهِ رَاجِعُونَ
> یَا أَیَّتُهَا النَّفْسُ الْمُطْمَئِنَّةُ ارْجِعِی إِلَىٰ رَبِّکِ رَاضِیَةً مَرْضِیَّةً فَادْخُلِی فِی عِبَادِی وَادْخُلِی جَنَّتِی
পরম শোক ও গভীর বেদনার সঙ্গে আহলে বাইত (আ.)-এর বিশিষ্ট ফকিহ, শিয়া বিশ্বের শীর্ষস্থানীয় মারজায়ে তাকলিদ, খোদাভীরু আলেম এবং হাওজায়ে ইলমিয়াগুলোর মহান শিক্ষক হযরত আয়াতুল্লাহ আল-উজমা ওয়াহিদ খোরাসানির (রহ.) ইন্তেকালের সংবাদ জানাচ্ছি।
তিনি ছিলেন একজন উচ্চ মর্যাদাসম্পন্ন ফকিহ। মহানবী হযরত মুহাম্মদ (সা.) ও তাঁর পবিত্র আহলে বাইতের (আ.) জ্ঞানচর্চা, গবেষণা ও শিক্ষাদানে কয়েক দশক অতিবাহিত করেছেন। আহলে বাইত (আ.)-এর পবিত্র মর্যাদা ও আদর্শ রক্ষা, হযরত ওয়ালিয়ে আসর (ইমাম মাহদি আ.ফা.)-এর এতিমদের অভিভাবকত্ব, বিপুলসংখ্যক যোগ্য ও বিদ্বান আলেম গড়ে তোলা এবং ধর্মীয় নিদর্শন ও আচার-অনুষ্ঠান পুনরুজ্জীবনে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। বিশেষ করে সাইয়্যিদাতুন নিসা হযরত ফাতিমা জাহরা (সা. আ.)-এর শাহাদাতের শোকানুষ্ঠান পালনে তিনি বিশেষ গুরুত্ব দিতেন।
এসব মহান দায়িত্ব পালনের পর তিনি মহান স্রষ্টার ডাকে সাড়া দিয়ে ইহলোক ত্যাগ করেছেন। আহলে বাইত (আ.)-এর প্রতি তাঁর গভীর ভালোবাসা ও অনুরাগের কারণে যাঁরা তাঁর প্রতি আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা পোষণ করতেন, তাঁর ইন্তেকালে তাঁদের হৃদয় গভীর শোকে ভারাক্রান্ত হয়েছে।
এই অপূরণীয় ক্ষতিতে আমরা হযরত বাকিয়াতুল্লাহ আল-আযম (আমাদের প্রাণ তাঁর জন্য উৎসর্গিত হোক), হাওজা ইলমিয়াসমূহ, ফিকহ ও ধর্মীয় নেতৃত্বের প্রতি শ্রদ্ধাশীল ব্যক্তিবর্গ এবং বিশ্বের সকল শিয়া মুসলমানের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।
তাঁর জানাজা, দাফন ও শোকানুষ্ঠানের কর্মসূচি পরবর্তী সময়ে জানানো হবে।
আয়াতুল্লাহ আল-উজমা ওয়াহিদ খোরাসানির কার্যালয়।
আপনার কমেন্ট