হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, আয়াতুল্লাহিল উজমা সাইয়্যেদ আলী সিস্তানি এক বিবৃতি জারি করে আয়াতুল্লাহিল উজমা হোসাইন ওয়াহিদ খোরাসানির ইন্তেকালে শোক প্রকাশ করেন।
শোকবার্তায় আয়াতুল্লাহ সিস্তানি গভীর দুঃখ ও বেদনা প্রকাশের পাশাপাশি ইমামত ও আহলে বাইতের (আ.) বেলায়াতের পক্ষে প্রতিরক্ষায় আয়াতুল্লাহ ওয়াহিদ খোরাসানির উচ্চ মর্যাদা ও অবদানের প্রশংসা করেন।
তিনি শিক্ষা ও প্রশিক্ষণ, ওয়াজ-নসিহত এবং মানুষকে সঠিক পথের দিশা দেওয়ার ক্ষেত্রে আয়াতুল্লাহ ওয়াহিদ খোরাসানির অসাধারণ প্রচেষ্টার কথা উল্লেখ করে বলেন, মরহুমের জ্ঞানগত ও ধর্মীয় অবদান সর্বদা মানুষের স্মৃতিতে অম্লান হয়ে থাকবে।
আয়াতুল্লাহ সিস্তানি মহান আল্লাহর দরবারে প্রার্থনা করেন, জ্ঞানচর্চা এবং জ্ঞানী ব্যক্তিদের সেবায় এই মহান আলেমের অবদানের প্রতিদানস্বরূপ আল্লাহ যেন তাঁকে জান্নাতের সর্বোচ্চ মর্যাদা দান করেন এবং মহানবী হযরত মুহাম্মদ (সা.) ও তাঁর পবিত্র আহলে বাইতের (আ.) সঙ্গে তাঁর পুনরুত্থান ঘটান।
শোকবার্তার শেষাংশে এই মহান শোকাবহ ঘটনায় তিনি হযরত ইমাম মাহদি (আ.)-এর পবিত্র দরবারে, হাওজায়ে ইলমিয়াগুলোতে, মরহুমের পরিবার-পরিজন ও ভক্ত-অনুরাগীদের-বিশেষ করে তাঁর সন্তানদের এবং সমগ্র মুমিন সমাজের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের জন্য ধৈর্য ও উত্তম প্রতিদান কামনা করেছেন।
আপনার কমেন্ট