মঙ্গলবার ১৭ নভেম্বর ২০২৬ - ১৬:৫৪
আয়াতুল্লাহ ওয়াহিদ খোরাসানির ইন্তেকাল ইতিহাসের এক বেদনাবিধুর ঘটনা ও অপূরণীয় ক্ষতি: আয়াতুল্লাহ জাওয়াদি আমুলি

বিশিষ্ট শিয়া ধর্মীয় নেতা ও মারজায়ে তাকলিদ আয়াতুল্লাহ আল-উজমা হোসেইন ওয়াহিদ খোরাসানির (রহ.) ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন আয়াতুল্লাহ আবদুল্লাহ জাওয়াদি আমুলি। তিনি এই ইন্তেকালকে ইতিহাসের এক গভীর ক্ষতি ও বেদনাবিধুর ঘটনা হিসেবে অভিহিত করেছেন।

হাওজা নিউজ এজেন্সিতে প্রকাশিত এক শোকবার্তায় আয়াতুল্লাহ জাওয়াদি আমুলি বলেন, ‘বিশিষ্ট মারজায়ে তাকলিদ আয়াতুল্লাহ আল-উজমা ওয়াহিদ খোরাসানির (রহ.) ইন্তেকাল এক অপূরণীয় ক্ষতি এবং ইতিহাসের এক বেদনাবিধুর ঘটনা।’

তিনি এই মহাবিয়োগে হজরত ইমাম মাহদি (আ.), ইসলামী বিশ্বের ধর্মীয় নেতৃবৃন্দ, ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠানসমূহ এবং ইসলামী ও বেলায়াতের অনুসারী উম্মাহর প্রতি গভীর শোক ও সমবেদনা জানান। বিশেষ করে মরহুমের সম্মানিত সন্তানদের প্রতি সমবেদনা জানান, যাঁরা ফিকহশাস্ত্রের খ্যাতনামা শিক্ষক।

শোকবার্তার শেষে তিনি মরহুম এই ফকিহের উচ্চ মর্যাদা এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের জন্য উত্তম ধৈর্য কামনা করেন।

আয়াতুল্লাহ আবদুল্লাহ জাওয়াদি আমুলি ২৬ আবান ১৪০৫ (১৭ নভেম্বর, ২০২৬)।

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha