মঙ্গলবার ১৭ নভেম্বর ২০২৬ - ২০:২৮
আয়াতুল্লাহিল উজমা ওয়াহিদ খোরাসানির ইন্তেকালে আয়াতুল্লাহ হোসেইনি বুশেহরির শোকবার্তা

আয়াতুল্লাহ সাইয়্যেদ হাশেম হোসেইনি বুশেহরি বিশিষ্ট মারজা আয়াতুল্লাহিল উজমা শায়খ হোসাইন ওয়াহিদ খোরাসানির (রহ.) ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।

হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, আয়াতুল্লাহ সাইয়্যেদ হাশেম হোসেইনি বুশেহরির শোকবার্তাটি নিম্নরূপ:

بسم الله الرحمن الرحیم

إِنَّا لِلَّهِ وَإِنَّا إِلَیْهِ رَاجِعُونَ

বিশ্বের শিয়া মুসলিমদের বিশিষ্ট মারজা, মহান আলেম, প্রাজ্ঞ ফকিহ এবং মর্যাদাসম্পন্ন ধর্মীয় ব্যক্তিত্ব হযরত আয়াতুল্লাহিল উজমা ওয়াহিদ খোরাসানির (রহ.) ইন্তেকালে হাওজায়ে ইলমিয়া, ধর্মপ্রাণ মুমিন সমাজ এবং পবিত্রতা ও নিষ্কলুষতার অধিকারী আহলে বাইতের (আ.) আদর্শের অনুসারীদের মধ্যে গভীর শোক ও বেদনার সৃষ্টি হয়েছে।

এই নিষ্ঠাবান ফকিহ ও দূরদর্শী মারজা তাঁর বরকতময় জীবনের পুরোটা সময় অতিবাহিত করেছেন ইসলামের আলোকোজ্জ্বল জ্ঞান ও শিক্ষার প্রচার-প্রসার, শিয়া মতাদর্শের পবিত্রতা ও মর্যাদা সংরক্ষণ, শিক্ষার্থী ও আলেমদের গড়ে তোলা এবং আহলে বাইতের (আ.) জ্ঞান-বিজ্ঞান প্রচারের কাজে। তাঁর রেখে যাওয়া জ্ঞানগত ও আত্মিক অবদান হাওজায়ে ইলমিয়া এবং সমগ্র শিয়া জগতের জন্য এক মূল্যবান সম্পদ হয়ে থাকবে।

নিঃসন্দেহে, এই মহান জ্ঞানী ও আধ্যাত্মিক ব্যক্তিত্বের ইন্তেকাল হাওজায়ে ইলমিয়া এবং সমগ্র ইসলামী বিশ্বের জন্য এক অপূরণীয় ক্ষতি। তাঁর নাম ও স্মৃতি হাওজায়ে ইলমিয়া এবং শিয়া জগতের জ্ঞানগত ও ধর্মীয় ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।

আমি এই হৃদয়বিদারক শোকাবহ ঘটনায় হযরত বাকিাতুল্লাহিল আজম (ইমাম মাহদি আ.)-এর পবিত্র দরবারে, সর্বোচ্চ নেতার (রহ.), মহান মারজায়ে তাকলিদগণের (রহ.), বিশিষ্ট আলেম-ওলামা, হাওজায়ে ইলমিয়া, মরহুমের ছাত্রবৃন্দ, ভক্ত-অনুরাগী এবং তাঁর সম্মানিত পরিবারের সদস্যদের-বিশেষ করে তাঁর শ্রদ্ধেয় সন্তানদের প্রতি গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করছি।

মহান আল্লাহর দরবারে প্রার্থনা করি, তিনি যেন এই মহান আলেমকে উচ্চ মর্যাদা দান করেন এবং তাঁর প্রিয় বান্দা ও আউলিয়াদের সঙ্গে তাঁর পুনরুত্থান ঘটান। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবার-পরিজন ও স্বজনদের ধৈর্য ধারণের তাওফিক এবং উত্তম প্রতিদান দান করেন।

সাইয়্যেদ হাশেম হোসেইনি বুশেহরি

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha