হাওজা নিউজ এজেন্সি: মঙ্গলবার আইআরজিসি মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আলী নাঈনি বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক হুমকি ও মিথ্যা বক্তব্যের প্রসঙ্গে স্পষ্ট যে, যুদ্ধ শুরু করেছে যুক্তরাষ্ট্রই এবং তারা সহজে এই যুদ্ধের ইতি টানতে পারবে না।
তিনি বলেন, যুদ্ধের চাপ থেকে বাঁচতে এবং অঞ্চলে অবস্থানরত মার্কিন সেনাদের হতাশা ঢাকতে ট্রাম্প মিথ্যা দাবি করছেন যে ইসলামি প্রজাতন্ত্র ইরানের সশস্ত্র বাহিনীর শক্তি নাকি শেষ হয়ে গেছে।
জেনারেল নাঈনি আরও বলেন, “ইরানের বিরুদ্ধে যুদ্ধে অপমানজনক পরাজয়ের মুখে পড়ে অপরাধী ট্রাম্প প্রতারণার আশ্রয় নিয়ে জনমত বিভ্রান্ত করার চেষ্টা করছেন এবং মানসিক চাপ থেকে পালাতে চাইছেন।”
আইআরজিসি মুখপাত্রের দাবি, ট্রাম্প এই অঞ্চলে বাণিজ্যিক ও সামরিক জাহাজের উপস্থিতি এবং হরমুজ প্রণালীর মধ্য দিয়ে তাদের নির্বিঘ্ন চলাচলের কথা বললেও বাস্তবে মার্কিন জাহাজ ও যুদ্ধবিমানগুলো ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার আশঙ্কায় এক হাজার কিলোমিটারেরও বেশি দূরে সরে গেছে।
তিনি বলেন, ট্রাম্প তার বাহিনীর জন্য অঞ্চলের পরিস্থিতিকে স্বাভাবিক ও আদর্শ বলে দাবি করলেও বাস্তবে অনেক মার্কিন সেনা ঘাঁটি ছেড়ে আশপাশের শহরে আশ্রয় নিচ্ছে, এমনকি কেউ কেউ হোটেলেও আশ্রয় নিয়েছে।
জেনারেল নাঈনি আরও দাবি করেন, ইসরায়েলি সেনারাও নিজেদের রক্ষার জন্য বেসামরিক মানুষের মাঝে এবং শহুরে স্থাপনার আড়ালে লুকিয়ে মানবঢাল তৈরি করছে।
তিনি সতর্ক করে বলেন, ইরানি জনগণ ও অবকাঠামোর ওপর আগ্রাসন চলতে থাকলে এই অঞ্চলের তেল থেকে এক ফোঁটাও যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের জাহাজে রপ্তানি হতে দেবে না ইরানের শক্তিশালী সশস্ত্র বাহিনী।
ব্রিগেডিয়ার জেনারেল নাঈনি বলেন, চলমান সংঘাতে ইরানের সশস্ত্র বাহিনীরই এখন এগিয়ে রয়েছে এবং যুদ্ধের সমাপ্তি কবে হবে তা আগ্রাসীরা নয়, ইরানই নির্ধারণ করবে।
আপনার কমেন্ট