হাওজা নিউজ এজেন্সি’র প্রতিবেদনে বলা হয়েছে, খুমস ক্রয়ের সময়ের মূল্য অনুযায়ী আদায় করতে হবে, নাকি পরিশোধের সময়কার মূল্য অনুযায়ী—এ বিষয়ে শরিয়তের বিধান ব্যাখ্যা করেন হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমীন আলিয়াননেজাদ।
প্রশ্ন: এক ব্যক্তি জানতে চান, “সফর মাসের প্রথম দিন আমার খুমস প্রদানের বছর পূর্ণ হয়। গত বছর কেনা কিছু চাল এখনও অবশিষ্ট রয়েছে। এখন এর খুমস কি আমি ক্রয়ের সময়কার মূল্য অনুযায়ী হিসাব করব, নাকি বর্তমান মূল্যের ভিত্তিতে?”
উত্তর: আয়াতুল্লাহ আল-উজমা নাসের মাকারেম শিরাজির ফতোয়া অনুযায়ী হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমীন আলিয়াননেজাদ বলেন, “যদি ব্যবসা বা উপার্জনের আয় থেকে বছরের প্রয়োজনের জন্য খাদ্যসামগ্রী বা অন্যান্য ভোগ্যপণ্য ক্রয় করা হয় এবং খুমসি বছর শেষে সেগুলোর কিছু অংশ অবশিষ্ট থাকে, তবে ওই অতিরিক্ত অংশের খুমস আদায় করা আবশ্যক।
এছাড়া সতর্কতামূলক বিধান (ইহতিয়াত) অনুযায়ী, অতিরিক্ত থেকে যাওয়া অল্প পরিমাণ খাদ্যসামগ্রী বা কম মূল্যমানের কোনো বস্তুরও যদি আর্থিক মূল্য থাকে, তবে সেটিও খুমসের হিসাবের অন্তর্ভুক্ত করা উচিত।
আর যদি অবশিষ্ট বস্তুর মূল্য পরিশোধের মাধ্যমে খুমস আদায় করতে চান, তবে হিসাবের ভিত্তি হবে খুমস পরিশোধের সময়কার মূল্য—তা ক্রয়ের সময়কার মূল্যের চেয়ে কম হোক বা বেশি।”
আপনার কমেন্ট