হাওজা নিউজ এজেন্সি’র প্রতিবেদন অনুযায়ী, নৈতিকতা-বিষয়ক এক বক্তব্যে শহীদ আয়াতুল্লাহ খামেনেয়ী কাজের ক্ষেত্রে ইখলাস বা একনিষ্ঠতা বজায় রাখার গুরুত্ব তুলে ধরেন। একই সঙ্গে নিয়ত ও কাজে আত্মকেন্দ্রিকতা এবং নিজেকে জাহির করার প্রবণতা ঢুকে পড়ার বিষয়ে সতর্ক করেন তিনি।
তিনি ব্যাখ্যা করেন, ইখলাসের অর্থ হলো একমাত্র আল্লাহর জন্য কাজ করা। কোনো কাজের উদ্দেশ্যের মধ্যে আমিত্বের লেশ দেখা দিলে, তা লোকদেখানোর উদ্দেশ্যে করার চেয়ে ছেড়ে দেওয়াই উত্তম।
শহীদ আয়াতুল্লাহ খামেনেয়ী বলেন, “তোমাদের কাজে ইখলাস বজায় রাখো। অর্থাৎ, তোমাদের নিয়ত ও কাজে আমিত্বের লেশও ঢুকতে দিয়ো না। ইখলাসের অর্থ হলো, একমাত্র আল্লাহর জন্য কাজ করা। যখনই দেখবে, কোনো কাজে আমিত্বের লেশ রয়েছে, তখন তা থেকে সরে আসবে। অর্থাৎ, লোকের চোখে পড়ার উদ্দেশ্যে কাজটি করার চেয়ে তা ছেড়ে দেওয়া উত্তম। এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়—ইখলাসের বিষয়টি।”
বক্তব্যের তারিখ: ১০ দেই, ১৪০২ ফারসি সৌরবর্ষ (৩১ ডিসেম্বর ২০২৩)।
আপনার কমেন্ট