বুধবার ১৪ অক্টোবর ২০২৬ - ১৪:৫৪
হাওজা শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ‘সংস্কার ও রূপান্তর’ সর্বোচ্চ নেতার অন্যতম দাবি: আয়াতুল্লাহ সাঈদি

পবিত্র ফাতিমা মাসুমা (সা.আ.)-এর মাজারের প্রধান তত্ত্বাবধায়ক আয়াতুল্লাহ সাইয়্যেদ মোহাম্মদ সাঈদি বলেছেন, হাওজা ইলমিয়ার সেবা কেন্দ্রের পরিচালনায় সর্বোচ্চ নেতা যে পরিবর্তন এনেছেন, তার মধ্যে তরুণদের অগ্রাধিকার দেওয়া এবং সেবার মান উন্নয়নের গুরুত্বপূর্ণ বার্তা রয়েছে। তাই তাঁর নির্দেশনা অনুসারে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোতে তরুণ নেতৃত্বকে গুরুত্ব দেওয়ার পাশাপাশি মৌলিক সংস্কার ও পরিবর্তন বাস্তবায়ন করতে হবে।

হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, হাওজা ইলমিয়ার সেবা কেন্দ্রের প্রধান হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমিন মোহাম্মদ হোসেইন এহসানি এবং কেন্দ্রটির কয়েকজন কর্মকর্তার সঙ্গে এক সাক্ষাতে আয়াতুল্লাহ সাঈদি এসব কথা বলেন।

তিনি বলেন, হজরত জয়নাব (সা.আ.) ধৈর্য ও প্রতিরোধের ক্ষেত্রে আহলে বাইত (আ.)-এর অনুসারীদের জন্য আদর্শ। তাঁর এই গুণাবলি ও বৈশিষ্ট্য থেকে শিক্ষা গ্রহণ করা উচিত।

পবিত্র কোরআনের উদ্ধৃতি দিয়ে তিনি আরও বলেন, আল্লাহ, তাঁর রাসুল এবং উলিল আমরের আনুগত্য করার নির্দেশ দেওয়া হয়েছে। অথচ আল্লাহ ও তাঁর রাসুল বান্দাদের আনুগত্যের মুখাপেক্ষী নন। কেউ আনুগত্য না করলে তার ক্ষতি ও পরিণতি তাকেই ভোগ করতে হবে।

কোমের জুমার নামাজের ইমাম আয়াতুল্লাহ সাঈদি বলেন, হাওজা ইলমিয়ার সেবা কেন্দ্রে সর্বোচ্চ নেতার আনা পরিবর্তনের মধ্য দিয়ে একটি স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে। তা হলো-প্রতিষ্ঠানটিতে তরুণদের অগ্রাধিকার দিতে হবে এবং যাদের সেবার জন্য এটি প্রতিষ্ঠিত হয়েছে, সেই শিক্ষার্থীদের জন্য উন্নতমানের সেবা অব্যাহত রাখতে হবে।

তিনি আরও বলেন, হাওজা ইলমিয়ার শিক্ষার্থীদের সেবা প্রদানই এই কেন্দ্র প্রতিষ্ঠার মূল উদ্দেশ্য। তাই শিক্ষার্থীদের কল্যাণে সর্বোচ্চ প্রচেষ্টা চালানোর পাশাপাশি প্রদত্ত সেবার ওপর কঠোর ও কার্যকর তদারকি নিশ্চিত করতে হবে।

আয়াতুল্লাহ সাঈদি জোর দিয়ে বলেন, যেসব শিক্ষার্থী জ্ঞান ও দক্ষতা অর্জনের পথে এগিয়ে যাচ্ছেন, তাঁদের আরও উন্নত ও অধিকতর সেবা প্রদান করা প্রয়োজন। একই সঙ্গে তরুণ নেতৃত্বকে গুরুত্ব দেওয়া এবং মৌলিক সংস্কার ও পরিবর্তনের বিষয়ে সর্বোচ্চ নেতার নির্দেশনা তাঁর অধীনস্থ প্রতিষ্ঠানগুলোতে যথাযথভাবে বাস্তবায়ন করতে হবে।

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha