মঙ্গলবার ১৩ অক্টোবর ২০২৬ - ১২:১৮
সড়ক সম্প্রসারণের জন্য ভেঙে ফেলা মসজিদের স্থানের শরয়ি বিধান

সড়ক সম্প্রসারণের কারণে কোনো মসজিদ ভেঙে ফেলার পর সেটিকে পুনরায় মসজিদ হিসেবে ব্যবহারের সুযোগ না থাকলে, ওই স্থানের ওপর মসজিদের বিধান প্রযোজ্য হবে কী না এ বিষয়ে ফতোয়া দিয়েছেন শহীদ আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী খামেনেয়ী।

হাওজা নিউজ এজেন্সি’র প্রতিবেদন অনুযায়ী, সড়ক সম্প্রসারণের জন্য মসজিদ ভেঙে ফেলা-সংক্রান্ত এক প্রশ্নের জবাবে তিনি এ ফতোয়া দেন।

প্রশ্ন: সড়ক সম্প্রসারণের পরিকল্পনার কারণে একটি মসজিদ ভেঙে ফেলা হয়েছে এবং এর পাশে আরেকটি মসজিদ নির্মাণ করা হয়েছে। এ অবস্থায় আগের মসজিদের সীমানা কি কোনো ফলক বা চিহ্নের মাধ্যমে নির্দিষ্ট করে দেওয়া প্রয়োজন? ওই স্থানে কি মসজিদের বিধানগুলো পালন করা আবশ্যক? যেমন—জুনুব (যার ওপর গোসল ফরজ হয়েছে) ব্যক্তির সেখানে অবস্থান করা নিষিদ্ধ, স্থানটি নাপাক করা হারাম এবং নাপাকি হলে তা দ্রুত দূর করা ওয়াজিব। এ ছাড়া, কিছু মানুষ বিষয়টি না জানায় সেখানে কখনো আবর্জনা ফেলে, যা মসজিদের অবমাননার শামিল। এ বিষয়ে তাদের অবহিত করা কি ওয়াজিব?

উত্তর: যদি ওই স্থানকে পুনরায় মসজিদ হিসেবে ফিরিয়ে নেওয়া সম্ভব না হয়, তাহলে সেটির ওপর মসজিদের বিধান প্রযোজ্য হবে না।

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha