Nouvelles
plus visité
ধর্ম ও মাজহাব
تیتر سه سرویس
-
হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমিন ড. মুহাম্মাদ ফারুক হুসাইন:
আয়াতুল্লাহ খামেনেয়ীকে হত্যার হুমকি শত্রুদের পরাজয়জনিত হতাশার বহিঃপ্রকাশ
ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী খামেনেয়ী (হাফিযাহুল্লাহ)-কে হত্যার হুমকি দেওয়ার ঘটনাকে আমি তীব্র নিন্দা ও ঘৃণার সঙ্গে প্রত্যাখ্যান করছি। সম্প্রতি মার্কিন উন্মাদ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে দায়িত্বজ্ঞানহীন ও উসকানিমূলক ভাষায় এ হুমকি দিয়েছে, তা আন্তর্জাতিক আইন, রাষ্ট্রীয় শালীনতা এবং মানবিক মূল্যবোধের চরম লঙ্ঘন।
-
বাংলাদেশে ইরানের ইসলামী বিপ্লবের ৪৭তম বার্ষিকী উদযাপন
ইরানের ইসলামী বিপ্লবের ৪৭তম বার্ষিকী ও জাতীয় দিবস উপলক্ষে ঢাকায় ইরানের দূতাবাস ও কালচারাল সেন্টারের উদ্যোগে ঢাকার শেরাটন হোটেলে এক আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
-
বাংলাদেশে ইরানের কূটনীতিকের বিতর্কিত মন্তব্য: 'সাম্প্রতিক অস্থিরতা ইসলামবিরোধী শক্তির চক্রান্ত'
ইরানের সাম্প্রতিক ঘটনাপ্রবাহকে "ইসলামী বিশ্বকে দুর্বল করার জন্য শত্রুদের প্রকল্পের অংশ" বলে অভিহিত করেছেন ঢাকায় নিযুক্ত ইরানের সাংস্কৃতিক উপদেষ্টা সৈয়দ রেজা মিরমোহাম্মদী।
-
ইরানের সাংস্কৃতিক কাউন্সেলর ঢাকায় জুমার নামাজে ডিসেম্বরের অস্থিরতার প্রেক্ষাপট ব্যাখ্যা করেছেন
বাংলাদেশে নিযুক্ত ইরানের সাংস্কৃতিক কাউন্সেলর সৈয়দ রেজা মীরমোহাম্মদী গত শুক্রবার ঢাকার কেন্দ্রীয় হোসাইনিয়া দালানে শিয়া সম্প্রদায়ের জুমার নামাজের সমাবেশে ভাষণ দেন।
-
ইরান ও আয়াতুল্লাহ খামেনেয়ীর সমর্থনে হালিশহরে বিক্ষোভ মিছিল
হাওজা/ বাংলাদেশের বন্দর নগরী চট্টগ্রামের হালিশহরে অবস্থিত হুসাইনি ট্রাস্ট ইমামবাড়া এবং ইমাম সাজ্জাদ (আ.) জনকল্যাণের উদ্যোগে ইরানি ইসলামিক প্রজাতন্ত্র ও সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী খামেনেয়ীর সমর্থনে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এ সময় অংশগ্রহণকারীরা প্রতিবাদী স্লোগান দেন এবং প্রতীকীভাবে ট্রাম্প ও নেতানিয়াহুর কুশপুত্তলিকা দাহ করেন।
-
ইসলামী ফোরাম:
ইরানে কোনো সামরিক আগ্রাসন হলে বিশ্বের মুসলমানরা জান-মাল নিয়ে ঝাঁপিয়ে পড়বে
রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ইসলামী ফোরামের উদ্যোগে মানববন্ধন ও শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। কর্মসূচিতে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সামরিক আগ্রাসন এবং ইরানের সর্বোচ্চ নেতা সাইয়্যেদ আলী খামেনেয়ীকে হত্যার হুমকির প্রতিবাদ জানানো হয়েছে।
-
ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে আমেরিকা ও পাশ্চাত্য বিশ্বের ঘৃণ্য চক্রান্তের প্রতিবাদে খুলনায় মানববন্ধন
ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে আমেরিকা ও পাশ্চাত্য বিশ্বের ঘৃণ্য চক্রান্ত, পশ্চিমা অপশক্তির সামরিক আগ্রাসনের পরিকল্পনা এবং ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী খামেনেয়ীকে হত্যার হুমকির প্রতিবাদে খুলনায় মানববন্ধন ও প্রতিবাদসভা অনুষ্ঠিত হয়েছে।
-
মাওলানা আমজাদ হোসেন:
আয়াতুল্লাহ খামেনেয়ীর বিরুদ্ধে শত্রুদের ন্যূনতম অপচেষ্টাও সহ্য করবে না বিশ্বজুড়ে তাঁর সমর্থকরা
ইরানের ইসলামি বিপ্লবের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী খামেনেয়ী (দামাত বারাকাতুহু)-এর বিরুদ্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অবমাননাকর মন্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়ে তাঁর প্রতি দৃঢ় ও সর্বাত্মক সমর্থন ঘোষণা করেছেন বাংলাদেশ উলামা সোসাইটির জনসংযোগ ও যোগাযোগ সম্পাদক হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমিন মাওলানা আমজাদ হোসেন।
-
ইরানের সর্বোচ্চ নেতার প্রতি পূর্ণ সমর্থন ও আমেরিকার ভূমিকার নিন্দা জানাল বাংলাদেশ শিয়া উলামা কাউন্সিল
আন্তর্জাতিক আইন ও বিদ্যমান চুক্তি লঙ্ঘন করে ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক সামরিক তৎপরতা ও প্রকাশ্য হুমকিকে গভীর উদ্বেগের সঙ্গে প্রত্যাখ্যান করেছে বাংলাদেশ শিয়া উলামা কাউন্সিল। এক বিবৃতিতে কাউন্সিল ইরানের সর্বোচ্চ নেতা ও জনগণের প্রতি সংহতি প্রকাশ করে মধ্যপ্রাচ্যে নতুন কোনো সংঘাত এড়াতে যুক্তরাষ্ট্রের আগ্রাসী নীতি বন্ধের আহ্বান জানায় এবং এ বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর ভূমিকা কামনা করে।
-
বাংলাদেশের গণমাধ্যম প্রতিনিধিদের সঙ্গে বৈঠক
শত্রুর হাইব্রিড যুদ্ধের বিভিন্ন দিক তুলে ধরল ইরান
বাংলাদেশে কর্মরত গণমাধ্যম প্রতিনিধিদের সঙ্গে এক মতবিনিময় সভায় শত্রুপক্ষের তথাকথিত ‘হাইব্রিড যুদ্ধ’-এর বিভিন্ন দিক তুলে ধরেছে বাংলাদেশে ইরান ইসলামী প্রজাতন্ত্রের সাংস্কৃতিক পরামর্শদাতা দপ্তর।
-
২৫ রজব ইমাম মুসা ইবনে জাফর আল কাজিম (আ.) এর শাহাদাত দিবস
২৫ রজব ইমাম মুসা ইবনে জাফর আল কাজিম (আ.) এর শাহাদাত দিবস। ১৮৩ হিজরীর এই দিনে বাগদাদে ৫৫ বছর বয়সে তদানীন্তন শাসক হারুন-আর-রাশীদের এক চক্রান্তমূলক বিষ প্রয়োগে তিনি শাহাদাতবরণ করেন।
-
দিনব্যাপী বার্ষিক সাধারণ পরিষদ সম্মেলন অনুষ্ঠানের আয়োজন
আহলে বাইত (আ.)-এর উদ্যোগে ১৬ জানুয়ারী ২০২৬, শুক্রবার সকাল ১০টা হতে বিকাল ৫টা পর্যন্ত তুলা ভবন কনফারেন্স রুম (২য় তলা), খামারবাড়ি, ফার্মগেট, ঢাকা-তে দিনব্যাপী বার্ষিক সাধারণ পরিষদ সম্মেলন অনুষ্ঠানের আয়োজন করা হয়।
-
ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র শবে মেরাজ পালিত
বাদ মাগরিব এ মাহফিলের সূচনা হয় পবিত্র কুরআন তিলাওয়াত ও দুয়ায়ে ইমাম-এ-যামান (আ.) এর মাধ্যমে। এই মাহফিলে ইসলামী শিক্ষাকেন্দ্রে ছাত্রবৃন্দ হামদ, নাদ-এ-রাসুল ও সংক্ষিপ্ত বক্তৃতা দেন।
-
শবে মিরাজ ও নুবুয়্যাতের ঘোষণা উপলক্ষে আলে মুহাম্মদ (সা.) ইমামবাড়ীতে বিশেষ মাহফিল
পবিত্র কুরআন তেলাওয়াত ও নাতে রাসূল (সা.) এর মধ্য দিয়ে স্মরণীয় সন্ধ্যা; তোবারক বিতরণের মাধ্যমে শেষ।
-
হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমিন আলী নওয়াজ খান:
যুবকদের প্রতি ইমাম আলী (আ.)-এর পাঁচটি স্বর্ণোজ্জ্বল উপদেশ
ইমাম আলী ইবনে আবি তালিব (আ.)— জ্ঞানের দরজা, ধৈর্যের প্রতীক ও মানবতার আলোকবর্তিকা। তাঁর প্রতিটি বাক্য শুধু উপদেশ নয়, বরং জীবনের দিকনির্দেশনা, আত্মার পরিশুদ্ধির পথ ও সফলতার চাবিকাঠি।
-
হযরত ইমাম আলী (আ.)-এর পবিত্র জন্মবার্ষিকী উপলক্ষে মাহফিল অনুষ্ঠিত
ইসলামের প্রথম খলিফা ও মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জামাতা হযরত ইমাম আলী ইবনে আবি তালিব (আ.)-এর জন্মবার্ষিকী উপলক্ষে রাজবাড়ীতে এক বিশেষ মাহফিল ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।